চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মভূমির মাটিতেই হবে চিরশয়ান

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:৫৪ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

রাজাজি মার্গের বাড়িতে শ্রদ্ধা নিবেদন শেষে ভারতের সাবেক রাষ্ট্রপতি মিসাইলম্যান খ্যাত এপিজে আব্দুল কালামের মরদেহ বুধবার সকালে নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরম-এ। সেখানেই বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে।

বিমানবন্দর থেকে এপিজে আব্দুল কালামের মরদেহ নিয়ে যাওয়ার আগেই তার ১০ রাজাজি মার্গের বাড়িতে ভিড় করেছিলো হাজারো মানুষ। গত সাত বছর ধরে এই বাড়িতেই ছিলেন তিনি। স্থানীয় সময় বিকালে বেলায় যখন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন রাখা হয়; তখন ঢল নামে হাজারো মানুষের।

বিশাল এ মহীরূহকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলো স্কুল-কলেজের কয়েক হাজার ছাত্র-ছাত্রী। ছিলেন অসংখ্য সাধারণ মানুষও।

এর আগে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিলং থেকে গুয়াহাটি হয়ে দিল্লির পালাম বিমানবন্দরে এসে পৌঁছায় আব্দুল কালামের মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর, দিল্লির উপ-রাজ্যপাল নজিব জঙ্গ, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল প্রমুখ।

বিমানবন্দর চত্বরে রাষ্ট্রীয় তিন বাহিনীর পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় প্রাক্তন এ রাষ্ট্রপতিকে।

‘কালাম প্রথমে রাষ্ট্র রত্ন, তারপর রাষ্ট্রপতি’- নরেন্দ্র মোদি টুইটে এভাবেই শ্রদ্ধা জানিয়েছেন সদ্য প্রয়াত এপিজে আব্দুল কালামকে।

সোমবার সকাল ঠিক ১১টায় আব্দুল কালামের শেষ টুইট করে বলেছিলেন, ‘শিলং যাচ্ছি। আইআইএম-এ ‘ক্রিয়েটিং আ লিভেবেল প্ল্যানেট আর্থ’ বিষয়ে আলোচনা করতে।’তিনি সেখানে গেলেন কিন্তু ফিরে এলেন প্রাণহীন দেহ নিয়ে।

ট্যাগ: এপিজে আব্দুল কালাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকার যতো প্রমাণিত অপরাধ

পরবর্তী

কর্মসংস্থানই আফ্রিকার জন্য বড় চ্যালেঞ্জ: বারাক ওবামা

পরবর্তী

কর্মসংস্থানই আফ্রিকার জন্য বড় চ্যালেঞ্জ: বারাক ওবামা

লিবিয়ায় গাদ্দাফি পুত্রের মৃত্যুদণ্ড

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT