চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালামকে শেষবিদায় জানালো রামেশ্বরম জনতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতের সাবেক রাষ্ট্রপতি, পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামকে তাঁর জন্মস্থান রামেশ্বরমে দাফন করা হবে আজ। বেলা ১১ টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হবে। এসময় সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে অসুস্থতার জন্য তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা থাকবেন না ।

বুধবার ড.কালামের মরদেহ রামেশ্বরমে পৌঁছায়। সেখানেই আব্দুল কালামের প্রতি শেষ শ্রদ্ধা জানায় তাঁর প্রিয় রামেশ্বরমবাসী। হাজার হাজার জনতা বিদায়বেলায় তাকে শেষবারের দেখা দেখতে রাস্তার দুপাশে ভীড় করে।

রাত ৮টা পর্যন্ত জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ মস্ক স্ট্রিটে তাঁর পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হয়।

রামেশ্বরমের মাটিতে মানুষ আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালামের জন্ম। জাতীয় পতাকায় মোড়ানো আব্দুল কালামের মরদেহ দিল্লি থেকে জন্মস্থান রামেশ্বরম আনা হয় বুধবার।

সেখানে শ্রদ্ধা জানাতে আগে থেকেই অপেক্ষায় ছিলেন তার আপনজনেরা। একটি খোলা মাঠে রাখা হয় তার মরদেহ। সব বয়সের হাজারো মানুষ শ্রদ্ধা জানান তাদের প্রিয় কালামকে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা শ্রদ্ধা জানান তাদের স্বপ্নের মানুষটিকে। পরে তার মরদেহ বাড়ি নেয়ার সময় পথের দু’ পাশে হাজার হাজার মানুষ ভীড় করে।

আজ জন্মভূমিতেই ১১টায় পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে অকৃতদার, অনন্য সাধারণ এ মানুষটিকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এপিজে আব্দুল কালাম
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT