চিকিৎসার জন্য আগামী দুই-এক দিনের মধ্যে যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সোমবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন জানিয়েছেন, লন্ডনে বেগম খালেদা জিয়ার সাত থেকে সর্বোচ্চ ১০ দিন থাকার সম্ভাবনা রয়েছে।
লন্ডনে অবস্থানকালে তার সঙ্গে যুক্তরাজ্যের সরকারি এবং বিরোধী দলের শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাতের সম্ভাবনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।
২০১১ সালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে সর্বশেষ লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া।







