ইংল্যান্ডে পৌঁছেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাংলাদেশী কাটার মাস্টার মুস্তাফিজর রহমান। বিমানবন্দর থেকে সরাসরিই মুস্তাফিজ চলে যান হোবে অবস্থিত সাসেক্সের ডেরায়।
ক্লাবে পৌঁছানোর পর সাসেক্সের সামাজিক মাধ্যম টুইটার ও ইন্সটাগ্রামে মুস্তাফিজের ছবি পোস্ট করে বলা হয়েছে, চলে এসেছে দ্য ফিজ….।
ছবিতে সাসেক্সের হোম ও অ্যাওয়ে জার্সি হাতে হাস্যোজ্জ্বল মুস্তাফিজকে দেখা যায়। আরেকটি ছবিতে কাটার মাস্টারকে দেখা গেছে নিজ লকাররের সামনে।
ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স অধীর অপেক্ষা করেছে মুস্তাফিজকে পেতে। তাদের অধিনায়ক লুক রাইট টুর্নামেন্ট শুরু থেকেই কাটার মাস্টারের জন্য মুখিয়ে ছিলেন।







