চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামকে উড়িয়ে সেমিফাইনালে বরিশাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলের কোয়ালিফায়ারে উঠেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। বুধবার রাতে তারা খেলবে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। যেটি কার্যত সেমিফাইনালই। আজ সন্ধ্যার ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা  ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স। জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলের জন্য থাকবে আরেকটি সুযোগ। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ হবে তামিম-মিলার-মেয়ার্সদের বরিশাল।

চট্টগ্রাম-বরিশাল ম্যাচ ‍দিয়ে দুপুরে মাঠে গড়ায় বিপিএলের প্লে-অফ পর্ব। গ্যালারি হাউজফুল থাকলেও লড়াই জমেনি। একপেশে ম্যাচে চট্টগ্রামের দেয়া ১৩৬ রানের লক্ষ্য ১৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে টপকে যায় বরিশাল। প্রথম ওভারে উইকেট হারালেও কাইল মেয়ার্স ও অধিনায়ক তামিমের দুর্দান্ত ব্যাটিং এনে দেয় সহজ জয়।

ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই শুভাগত হোমকে উইকেট দেন সৌম্য সরকার। এ বাঁহাতি নকআউট পর্বের শুরুতে রানের খাতাই খুলতে পারেননি।

শুরুটা ভালো না হলেও রান তোলার গতি থামেনি বরিশালের। শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজে রীতিমতো ঝড় তোলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার মেয়ার্স। দলীয় সংগ্রহ একশতে পৌঁছানোর পর আউট হন। তামিমের সঙ্গে জুটি হয় ৯৮ রানের। ২৬ বলে ৫০ রানের টর্নেডো ইনিংসে ছিল ৫টি ছয়, ৩টি চারের মার।

অধিনায়ক তামিম লড়েন শেষ অবধি। দলকে জিতিয়ে মাঠে ছাড়েন। খেলেন ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। ৫ বল খেলে ৬ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

বরিশালের হয় নিজের প্রথম ম্যাচে নামা প্রোটিয়া হার্ডহিটার ব্যাটার ডেভিড মিলার ১৩ বলে ১৭ রান করে রোমারিও শেফার্ডের বলে আউট হন।

Reneta

লিগপর্ব শেষে দুই দিনের বিরতির পর শুরু হয় প্লে-অফ পর্ব। ছুটির দিন থাকায় মিরপুরে দেখা মিলেছে জনসমুদ্রের। হাউজফুল গ্যালারির পাশাপাশি গেটগুলোর বাইরেও ছিল উপচে পড়া ভিড়। টিকিট না পাওয়ার হাহাকারও ছিল। দর্শকদের উপস্থিতিকে অবশ্য উত্তেজনায় রূপ দিতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। থামতে হয় দেড়শর আগেই।

টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ২০ ওভারে শেষে ৯ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে বন্দরনগরীর দলটি।
মিরপুরের উইকেটের আচরণ এদিন ব্যাটিং সহায়ক ছিল। কাজে লাগাতে ব্যর্থ হয়েছে শুভাগত হোমের দল। ম্যাককয়, মেয়ার্স ও সাইফউদ্দীনদের মোকাবেলায় ব্যর্থ হয় তারা। নিয়মিত বিরতিতে বিলিয়ে আসেন উইকেট।

সর্বোচ্চ রান করেছেন জশ ব্রাউন। তিন ছক্কা ও দুই চারে ২২ বলে ৩৪ রান করেছেন। চারটি চারে ১৬ বলে ২৪ রান করেছেন শুভাগত হোম। টম ব্রুস ১১ বলে ১৭ রান করেন। বাকিদের কেউই আলো ছড়াতে পারেননি। ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিম। ৩ বলে ২ রান করে আউট হন।

বরিশালের ম্যাককয়, মেয়ার্স ও সাইফউদ্দীন নেন দুটি করে উইকেট। তাইজুল ও ফুলার একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এলিমিনেটরতামিম-মেয়াসবরিশালের জয়বিপিএল-২০২৪মিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ২২, ২০২৬

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ২২, ২০২৬
জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT