চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজম্যান-সুয়ারেজ ছাড়া গতি নেই মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

কেবল চ্যাম্পিয়ন্স লিগ বাকি আছে, জিততে না পারলে ২০০৭-০৮’র পর শিরোপাহীন আরেকটি মৌসুম শেষের হতাশা জুটবে লিওনেল মেসির বার্সেলোনার। যা থেকে বাঁচার জন্য হাতে তিন সপ্তাহের মতো সময় বাকি। এরমধ্যে দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও অ্যান্টনিও গ্রিজম্যানকে নিজেদের ভুলত্রুটি কাটিয়ে উঠতে সাহায্য করতে হবে বার্সা অধিনায়ককে।

তিন সপ্তাহ বলা হলেও আসলে মেসিরা সময় পাচ্ছেন দুসপ্তাহ। ব্যর্থ লা লিগা মৌসুম শেষে একসপ্তাহের ছুটি পেয়েছেন বার্সার খেলোয়াড়রা, ৮ আগস্ট নাপোলির বিপক্ষে নিজেদের মাঠে মুখোমুখি হওয়ার আগে মানসিক জোড় বাড়াতে ছুটি কাজে লাগতেই পারে মেসিদের।

ছুটি শেষে কোচ কিক সেতিয়েনের ফর্মেশন নিয়েও বসতে হবে মেসিদের। ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-৪-২ ফর্মেশনে সাফল্য পেয়েছিলেন সেতিয়েন, হয়তো চ্যাম্পিয়ন লিগে তা দিয়েই কাজ চালাবেন কোচ। সেতিয়েনের ফর্মেশনে সুয়ারেজ ও গ্রিজম্যান থাকেন উপরে, পেছনে মেসি। কেবল এই একটি ফর্মেশন যদি কাজে লাগে, তবেই সাফল্য মিলতে পারে।

প্রশ্ন আছে মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানদের ফর্ম নিয়েও। যদিও এবারো পিচিচি ট্রফি জিতেছেন মেসি। তবে গত দশ বছরের সব খারাপ সময়টা বোধহয় এবারই পার করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কয়েক ম্যাচে তো তাকে চেনাই যায়নি, পাননি গোল। বার্সাও গত কয়েক মৌসুমের মধ্যে সবচেয়ে কম গোল করেছে এবার।

ছন্দে ছিলেন না মেসির বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজও। মেসির মতোই এবার নিজেও কম গোল করেছেন উরুগুয়ে ফরোয়ার্ড, ১৯টি। অবশ্য পেছনে চোটেরও দায় আছে। চার মাস চোট কাটিয়ে ফেরার পর করোনা বিরতির শেষে একপ্রকার চেনাই যায়নি সুয়ারেজকে। স্বাভাবিক ছন্দের ধারেকাছেও ছিলেন না। দলের গোল করার পুরো চাপটা ছিল তাই মেসির কাঁধেই।

প্রশ্নের উত্তর মিলতে হবে গ্রিজম্যানের ব্যাপারেও। সেতিয়েনের খেলার ধরনের সঙ্গে বোধহয় একেবারেই মানাতে পারছেন না ফরাসি ফরোয়ার্ড। এমনকি করোনা বিরতির পর মূল একাদশে তার জায়গাও হচ্ছে কম। চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে যে গ্রিজম্যান, সুয়ারেজকে ফর্মে ফেরানোর পাশাপাশি নিজেকে গোলের ধারায় ফিরিয়ে আনতে হবে মেসিকে, সেটা তিনি ছাড়া আর কারও ভালো জানার কথা নয়।

ট্যাগ: গ্রিজম্যানচ্যাম্পিয়ন্স লিগবার্সামেসিলা লিগালিড স্পোর্টসসুয়ারেজসেঁতিয়েন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ১৮ হাজার ৬৫৮, মৃত ২৮৩৬

পরবর্তী

করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপি, দোয়া চাইলো পরিবার

পরবর্তী

করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপি, দোয়া চাইলো পরিবার

করোনাভাইরাস

করোনাভাইরাস: বিদেশযাত্রার টেস্টে ভোগান্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT