চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল উৎসবে মেতে ফের শীর্ষে সিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ণ ০১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষে উঠেছিল লিভারপুল। তবে কয়েকঘণ্টার ব্যবধানে অলরেডদের হটিয়ে ফের শীর্ষস্থান দখলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। নিচের সারির দল লিডস ইউনাইটেডের জালে গোল উৎসবে মেতে শিরোপার লড়াইয়ে থাকল পেপ গার্দিওলার দল।

লিডসের মাঠ এল্যান্ড রোডে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে সিটিজেনরা। সফরকারীদের হয়ে গোল করেছেন রদ্রি, নাথান আকে, গ্যাব্রিয়েল জেসাস ও ফেরনানদিনহো। আসরে প্রথম দেখায় লিডসের জালে সাতবার বল পাঠিয়েছিল গার্দিওলার শিষ্যরা।

লিগ শিরোপার লড়াইয়ে আগের ম্যাচে ১-০ গোলে জিতে শীর্ষে উঠেছিল লিভারপুল। ৩৪ ম্যাচে ২৫ জয়ে তাদের পয়েন্ট ৮২। সমান ম্যাচে ২৬ জয়ে এক পয়েন্ট এগিয়ে গার্দিওলার সিটি। ৩৩ ম্যাচে ১৯ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চেলসি।

প্রতিপক্ষের মাঠে বল দখল, আক্রমণ কিংবা গোলে শট— সব বিভাগেই এগিয়ে ছিল সিটিজেনরা। ৫৯ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নিয়ে, গার্দিওলার শিষ্যদের গোলের উদ্দেশ্যে ছিল ছয়টি শট। বিপরীতে তিনটি শটের দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল লিডস।

ম্যাচ শেষে টেবিলের শীর্ষস্থান নিয়ে সিটিজেনদের বস বলেছেন, ‘চাপ বিশ্লেষণ করা খুব জটিল বিষয় নয়। লিভারপুল আগে খেলবে এবং সবগুলোই জিততে চলছে। এটির জন্য দীর্ঘ সময়ের জন্য আশা করেছিলাম। আমরা সবাই নিজেদের ম্যাচ জিততে চাই। যখন এটি ঘটে তারা আমাদের অভিনন্দন জানায়। যদি এটি না ঘটে আমরা তাদের অভিনন্দন জানাবো।’

শিরোপা ভাগ্য নিজেদের হাতে আনার ম্যাচে ১৩ মিনিটেই এগিয়ে যায় সিটি। ফিল ফোডেনের ফ্রি কিকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান রদ্রি। প্রথমার্ধ্বের বাকি সময় বল দখলে থাকলেও লিডসের আক্রমণে তটস্থ থাকে সিটিজেনদের রক্ষণভাগ।

Reneta

বিরতির পর নবম মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন নেদারল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় আকে। ৭৮তম মিনিটে ফোডেনের বাড়ানো বল ধরে গতিময় শটে বল জালে পাঠায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান ৪-০ করে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেরনানদিনহো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গার্দিওলাপ্রিমিয়ার লিগম্যান সিটিরদ্রিলিড স্পোর্টসলিডসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৪৩ হাজারের বেশি হজযাত্রী সৌদিতে, এখন পর্যন্ত মৃত্যু ৭

মে ৩, ২০২৬
সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকাশ করেছে ‘হেলভেটিক ম্যাগাজিন’

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকাশ করেছে ‘হেলভেটিক ম্যাগাজিন’

মে ৩, ২০২৬
ডায়বেটিস বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘সেমিনার অফ ডায়বেটিস ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন’

ডায়বেটিস বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘সেমিনার অফ ডায়বেটিস ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন’

মে ৩, ২০২৬
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য মোকাবেলায় কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য মোকাবেলায় কাজ করতে তথ্যমন্ত্রীর আহ্বান

মে ৩, ২০২৬
ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT