বিনোদন

গুঞ্জন হলো সত্যি!

একজন পুরুষ ও একজন মহিলা বাইরে হাঁটছেন, হাসি মুখে, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ও একজন মহিলা বাইরে হাঁটছেন, হাসি মুখে, জনসমাগমের মাঝে, ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত কয়েক মাস ধরেই চলছিল জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক তারকা জুটির পুনর্মিলনের গুঞ্জন। অবশেষে নিজের ৫২তম জন্মদিনে বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনলেন লোপেজ।

শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন জেনিফার লোপেজ। ছবিতে তাকে বেন অ্যাফ্লেকের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা গেছে। ছবিতে শুভকামনা জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এই জুটির পুনর্মিলনে দারুণ খুশি তারা।

জেনিফার লোপেজের জন্মদিনের বেশ কিছু ছবিও প্রকাশ পেয়েছে যেখানে দুজনকে বেশ হাসিখুশি দেখা গেছে। সময়টা দারুণ উপভোগ করছেন তারা।

২০০২ সালে বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন জেনিফার লোপেজ। তাদের বিয়ের কথাও চলছিল। কিন্তু ২০০৪ সালে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়।

বিষয়:অভিনয় জেনিফার লোপেজ বেন অ্যাফ্লেক সিনেমা স্টার হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…