বিনোদন

গাড়ি দুর্ঘটনায় আগুনে পুড়ে হাসপাতালে অভিনেত্রী অ্যান হ্যাশ

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত অভিনেত্রী অ্যান হ্যাশের ছবি, গাড়ি ও উদ্ধারকার্য দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি দুর্ঘটনায় আগুনে পুড়ে আহত অভিনেত্রী অ্যান হ্যাশের ছবি, ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাশ। দুর্ঘটনার সময় নিজেই গাড়িটি চালাচ্ছেন অভিনেত্রী।

শুক্রবার ঘটে যাওয়া দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম লস অ্যাঞ্জেলসে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি। দুর্ঘটনার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়েছেন অভিনেত্রী। ঘটনাস্থল থেকে অ্যান হ্যাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যেই বাড়ির সাথে গাড়িটি ধাক্কা খেয়েছে, সেই বাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অ্যান হ্যাশ নব্বইয়ের দশকে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন। তার মাঝে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’, ‘সিক্স ডেইজ সেভেন নাইটস’ এবং ‘ডোনি ব্রাসকো’ অন্যতম। বর্তমানে তিনি নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন।

সূত্র: ভ্যারাইটি

বিষয়:অ্যান হ্যাশ গাড়ি দুর্ঘটনা হলিউড অভিনেত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…