চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার রাস্তায় গাড়িতে হঠাৎ আগুন নিয়ে যা বললেন পারশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৫
বিনোদন
A A
নতুন তরুণী সাংবাদিকের ছবি, পেছনে বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ‘চলো ভুলে যাই’ গান করে আলোচনায় আসা পারশা মেহজাবিন পূর্ণী। শনিবার (১৫ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় গাড়িতে অগ্নিকাণ্ডে ঘটে প্রাণসংশয়ে পড়েছিলেন এই গায়িকা।

দুর্ঘটনার পর পারশা জানান, তিনি উবারে করে বনানী যাচ্ছিলেন। কুর্মিটোলার সামনে গাড়িতে হঠাৎ করে আগুন ধরে যায়। তড়িঘড়ি করে বের হয়ে যাওয়ায় হতাহতের শিকার হননি।

বিষয়টি সামাজিক মাধ্যমেও জানিয়েছেন পারশা। নিজের ফেসবুকে তিনি লিখেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’

Banglabid

এর আগে অন্য একটি পোস্টে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে দাউ দাউ করছে আগুন। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

গেল জুলাই মাসে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ গেয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন পারশা পূর্ণী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে গাইতে দেখা গেছে তাকে।

গেল মাসে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানেও পারফর্ম করেন পারশা। গানের পাশাপাশি অভিনয়েও নিজের নাম জড়িয়েছেন তিনি।

Reneta

গত বছর প্রবীর রায় চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তার। ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে পূর্ণীর প্রথম ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। চরকিতে স্ট্রিমিং হওয়া এই ফিল্মে উষা চরিত্রে প্রশংসিত হয়েছে তার অভিনয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাড়ি দুর্ঘটনাপারশামেহজাবিন পূর্ণিরাজধানীর কুর্মিটোলালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কমলাপুর স্টেডিয়ামের বেহালদশা দেখে প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT