বিনোদন

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, আহত জনপ্রিয় তিন দক্ষিণী অভিনেতা

Three young men smiling outdoors, one in color and two in black and white. Channel i News - চ্যানেল আই নিউজ

Three young men smiling outdoors, with a scenic background, one in color and two in black and white. Channel i News – চ্যানেল আই নিউজ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা অর্জুন অশোকা, লিও অভিনেতা ম্যাথিউ থমাস, ‘প্রেমালু’ অভিনেতা সংগীত প্রতাপ-সহ আরও দুই জন। ঘটনাটি ঘটেছে ১৬ জুলাই।

জানা গেছে, কোচিতে ‘ব্রোমান্স’ ছবির শুটিং চলাকালীন মারাত্মক গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন দক্ষিণী তারকারা। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার দিন রাত ১.৩০ নাগাদ তারা চলচ্চিত্রের একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন কোচির এমজি রোডে। সেখানে মারপিটের একটি দৃশ্য চলছিল। আর দুটো গাড়ি একে অপরকে ধাওয়া করার দৃশ্যের শুটিং চলছিল। দুটি বাইকও ছিল শুটিং-এর। তখনই গাড়ি দুটির সাথে বাইকের সংঘর্ষ হয় এবং একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। ফলে গাড়ির ভেতরে থাকা শিল্পীরা মারাত্মক আহত হয়েছেন। বাইকের শিল্পীরাও আহত হয়েছেন।

‘ব্রোমান্স’ পরিচালনা করছেন অরুণ জোস। এটি কমেডি ঘরানার চলচ্চিত্র। দুর্ঘটনার বিষয়ে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। তবে ছবির শুটিং আপাতত বন্ধ করা হয়েছে।

বিষয়:গাড়ি দুর্ঘটনা ব্রোমান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…