বাংলাদেশ

গার্ডার দুর্ঘটনা মামলা: ক্রেন চালকসহ ৯ জন গ্রেপ্তার

বিপর্যয়কর সড়ক দুর্ঘটনায় একটি গাড়ি ধসে পড়া ব্রিজের নিচে পড়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের রাস্তায় একটি বড় ব্রিজের অংশ ধসে পড়ে গাড়ির উপর, উদ্ধারকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের উপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে ৫ জনের নিহতের ঘটনায় ক্রেন চালক ও সহকারী এবং নিরাপত্তা জন্য নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে: অভিযুক্ত ওই ৯ জনকে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে সোমবার কোনো নিরাপত্তা বেষ্টনী তৈরি না করে ফাঁকা রাস্তায় বিআরটির প্রকল্পের গার্ডার সরানোর কাজ চলে। বিকেল সাড়ে তিনটার সেখান দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় বিআরটির ক্রেন বেঁকে গার্ডার পড়ে ৫ জন নিহত হন।

বিষয়:গার্ডার দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…