রাজনীতি

খালেদার নিরাপত্তাকর্মীদের বাড়াবাড়ি দায়ী: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

খালেদার নিরাপত্তাকর্মীদের বাড়াবাড়ি দায়ী: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার জন্য তাঁর সিকিউরিটি ফোর্সের বাড়াবাড়িকে দায়ী করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত সিকিউরিটির বাড়াবাড়ির কারণেই তার গাড়ি বহরে হামলা হয়েছে।

কারওয়ান বাজারের ব্যবসায়ীরা গত তিনমাস হরতাল অবরোধের কারণে ব্যবসা করতে পারেননি বলে মন্তব্য করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কয়েক দিন আগেও যেখানে বোমা ফুটেছে, প্রেট্রোল বোমা মারা হয়েছে, সেখানে তিনি নির্বাচনী প্রচার চালাতে গেছেন। ব্যবসায়ীরা তখন কালো পতাকা দেখিয়েছে।

সেসময় চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স সিএফএস এর লোকজন বিক্ষোভকারীদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং একজনকে ধরে নিয়ে যাবার চেষ্টা করে। এসময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা খালেদা জিয়ার গাড়িতে হামলা করে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার গাড়িবহর বিক্ষোভকারীদের উপর উঠিয়ে দিলে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় মামলার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:খালেদা জিয়া গাড়িবহরে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…