চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুব্ধ বোকা সমর্থকের হাতে রিভারপ্লেট সমর্থক খুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

‘সুপারক্ল্যাসিকো’তে চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সকে হারিয়ে রোববার সাউথ আমেরিকান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব কোপা লিবার্তোদোরেস জিতেছে আর্জেন্টাইন আরেক ক্লাব রিভারপ্লেট। শিরোপার উল্লাস থামার আগেই মন খারাপ করা এক সংবাদ শুনতে হচ্ছে ক্লাবটিকে। শিরোপার উল্লাস করতে থাকা এক রিভারপ্লেট ভক্তকে ছুরিকাঘাতে খুন করেছে দুই বোকা জুনিয়র্স সমর্থক মিলে!

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে রোববার অতিরিক্ত সময়ের গোলে বোকাকে ৩-১ ব্যবধানে হারায় রিভারপ্লেট। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে জয়ী হয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলে দলটি।

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ফল মানতে পারেনি দুই বোকা সমর্থক। আর্জেন্টিনার মিসিওন প্রদেশে ম্যাচের পর অ্যাজেকুয়েল অ্যারন নেরিস নামের ২১ বছর বয়সী উল্লাসরত এক রিভার সমর্থকের ওপর চড়াও হয় ওই দুজনে। এক পর্যায়ে নেরিসের বাঁ-পায়ে ছুরি দিয়ে আঘাতের পর পালিয়ে যায় দুই হামলাকারী।

হাসপাতালে নেয়ার পর রক্তক্ষরণে মারা যান নেরিস। মারা যাওয়ার আগে মাকে পুরো ঘটনাই বলে গেছেন তিনি, ‘আমি মারা যাচ্ছি! রিভারপ্লেট সমর্থক বলেই ওরা আমাকে আক্রমণ করেছে।’

‘ওরা আমার ছেলেকে মেরে ফেলল। কয়েক মাস আগে মোটরবাইক দুর্ঘটনার কাটিয়ে ও মাত্র হাঁটতে শুরু করেছিল। যে পায়ে নেরিস আঘাত পেয়েছিল ওরা সেই পায়েই আঘাত করে আমার ছেলেকে মেরে ফেলেছে।’ চোখের জলে আর্জেন্টাইন পত্রিকা ডায়ারিও ডে মিসিওনকে এমনভাবেই বেদনার কথা জানান নেরিসের মা লুসিয়া রামোনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা লিবার্তোদোরেস ফাইনালবোকা জুনিয়র্সরিভারপ্লেট
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT