ফুটবল

‘পরবর্তী মেসি’র পেছনে ছুটছে ম্যানসিটি

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা দলের একজন ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছেন, মাঠে খেলা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় হওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে আর্জেন্টিনা। ১৭ বর্ষী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও অ্যাচেভেরি আসরের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারাতে করেছিলেন হ্যাটট্রিক। দলকে ফাইনালে তুলতে না পারলেও আলবিসেলেস্তেদের উঠতি তারকার উপর চোখ পড়েছে ইউরোপীয়ান জায়ান্টদের।

অ্যাচেভেরিকে টানতে দৌড়াচ্ছে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। সাথে দৌড়াচ্ছে স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিভারপ্লেট তারকাকে দলে টানতে চায় ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনও। অ্যাচেভেরির সিটিজেনদের ঘরে আসার সম্ভাবনা বেশি দেখছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, অ্যাচেভেরিকে দলে নিতে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সম্ভাবনা বেশি। রিয়াল, বার্সা বা পিএসজির আকর্ষণ থাকলেও রিভারপ্লেটের সাথে সিটির ভালো সম্পর্ক থাকায় সুবিধা পাবে পেপ গার্দিওলার দল। আরেক আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজের চুক্তির ভালো রেশ রয়েছে তাদের মধ্যে।

ছোটদের বিশ্ব আসরে রিভারপ্লেট তারকা পাঁচটি গোল করেছেন। এরমধ্যে ব্রাজিলকে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার তিনি। ড্রিবলিংয়ে অসাধারণ দক্ষতার জন্য অনেকে তাকে ‘পরবর্তী মেসি’ বলে ডাকা শুরু করেছেন।

বিষয়:অ্যাচেভেরি আর্জেন্টিনা আলভারেজ ইন্দোনেশিয়া ব্রাজিল ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…