চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ হবে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ১৩, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস ও আনন্দের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রে জুনে শুরু হয়ে জুলাইতে গিয়ে শেষ হবে এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপ। এ আসরের খেলায় আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে খেলা দেখার সুযোগ দিতে চায় না স্বয়ং আর্জেন্টিনা। এমন ১৫ হাজার সমর্থকের তালিকা বুয়েন্স আয়ার্সে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে জমা দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ।

এক মাস ধরে চলা ক্লাব বিশ্বকাপের এ আসর শুরু হবে ১৪ জুন। ১৩ জুলাই ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামবে। আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটসহ বিশ্বের আরও ৩০ ক্লাব অংশ নেবে আসরে।

বুলরিখ সাংবাদিকদের বলেছেন, ‘এ তালিকায় ১৫ হাজারের বেশি মানুষ রয়েছে যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধমূলক কাজ করা সহিংস কেউ এই আয়োজনে থাকতে পারবে না।’

Banglabid

‘ট্রিবিউনা সেগুরা’ নামে একটি প্রোগ্রামের মাধ্যমে সহিংস সমর্থকদের তালিকা তৈরি করা হয়েছে যারা আর্জেন্টিনার স্টেডিয়ামে নিষিদ্ধ।‘ এ সরকারের শুরু থেকে ট্রিবিউনা সেগুরা ১৩২৮ ম্যাচে চার মিলিয়ন মানুষের উপর নজর রেখেছিল। আমরা গ্রেপ্তারি পরোয়ানাসহ ১১৬৬ জনকে চিহ্নিত করেছি এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে।’

ক্লাব বিশ্বকাপের আসরে ‘সি’ গ্রুপে বোকা জুনিয়র্স খেলবে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকার বিপক্ষে। ‘ই’ গ্রুপে রিভার প্লেটের প্রতিদ্বন্দ্বী উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরি ও ইন্টার মিলান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইউএসএক্লাব বিশ্বকাপবায়ার্নবুলরিখবোকা জুনিয়র্সরিভারপ্লেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT