ধর্ষণ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন না বলিউড সুপারস্টার সালমান খান। ওই বক্তব্যর জন্য বিচার করার আইনি অধিকারই জাতীয় মহিলা কমিশনের নেই বলেও মনে করেন সাল্লু ভাই। আর সেকারণে মহারাষ্ট্র মহিলা কমিশনের কাছেও ক্ষমা চাইতে তিনি অস্বীকার করেছেন বলে সালমানের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন।
‘সুলতান’ ছবির শুটিং শেষে নিজেকে ধর্ষিতা নারীর মত মনে হয় এমন বেফাঁস মন্তব্যের জন্য সালমান খানের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছিলেন জাতীয় মহিলা কমিশন। সাত দিনের মধ্যে ওই নোটিশের জবাব চাওয়া হলেও সালমান এ সম্পর্কে আর একটিও কথা বলেননি। এমনকি তাদের কাছে ক্ষমা চাইবেন না বলে আগাম জানিয়ে ছিলেন।
শুধু সংগঠনগুলো নয় বিজেপির নেত্রী শাইনা সালমানের এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছিলেন। অনেকে আবার বলেছিলেন এ মন্তব্যের কারণে ‘সুলতান’ ছবিটি বয়কট করা হবে।
তবে এমন কোনো কিছুই বাস্তবে ঘটেনি বরং তিনদিনে সালমান খানের ‘সুলতান’ দু’শো কোটির ক্লাবে ঢুকে পড়েছে। এবং বলিউ্রড ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড গড়েছেন দাবাং খান।







