চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটার আরিফার স্বপ্নপূরণ করল ইগলুর গ্রুপ সিইও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ১৮, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রতিদিন একটু একটু করে টাকা জমাতেন ক্রিকেটার আরিফা জাহান বিথী। যেন টাকা নয়, প্রতিদিন স্বপ্ন জমাচ্ছেন। স্বপ্ন একটি লাল-কালো রঙের স্কুটারের। গিয়েছিলেনও স্বপ্নের কাছাকাছি। তখনই করোনার হানা। কাজ বন্ধ, খাবার নেই। সবচেয়ে শঙ্কার মধ্যে পড়লেন গর্ভবতী মায়েরা। এ দুঃসময়ে কোথায় পাবেন পুষ্টিকর খাবার, কোথায় পাবেন যত্ন? হাত বাড়িয়ে দিলেন আরিফা। স্কুটির জন্য জমানো ৯০ হাজার টাকা খরচ করলেন অসহায় মানুষদের জন্য।

নিজের এলাকা, আশেপাশের এলাকা কিংবা বেশ দূরে হলেও একটা টমটমে করে গর্ভবতী নারীদের কাছে খাবার পৌঁছে দিয়েছেন আরিফা। এভাবে নিজের জমানো সব টাকা দিয়ে দাঁড়িয়েছেন গর্ভবতী মায়েদের পাশে।

মানুষের জন্য যে নিজের স্বপ্ন বিসর্জন দেয় তার পাশে কি কেউ দাঁড়াবে না? দাঁড়িয়েছেন জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ইগলু এবং ইগলুর গ্রুপ সিইও জিএম কামরুল হাসান। তিনি নিজের বেতন এবং সন্তান, বন্ধু, সহকর্মীদের থেকে টাকা সংগ্রহ করে একটি লাল-কালো রঙের স্কুটি কিনে পৌঁছে দিয়েছেন ক্রিকেটার আরিফা জাহান বিথীর কাছে।

গত মঙ্গলবার রাতে ‘লাভগুরু’ খ্যাত এহতেশামের সঞ্চালনায় ইগলু আয়োজিত ‘তুমি চাইলেই হাসবে দেশ’ লাইভ প্রোগ্রামে আরিফার কাছে স্কুটিটি হস্তান্তর করা হয়। সঙ্গে কুড়িগ্রামের ৫০ জন গর্ভবতী মায়ের জন্য ত্রাণসামগ্রী তুলে দেয়া হয় আরিফার হাতে।

স্কুটি পেয়ে আরিফা ইগলু এবং ইগলুর গ্রুপ সিইও’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার কাজের স্বীকৃতি আমি পেয়েছি। কাউকে সাহায্য করলে মানুষই মানুষের পাশে দাঁড়ায়, ইগলু সেটিই প্রমাণ করল।’

নিজের কার্যক্রম চালিয়ে নেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন আরিফা।

আরিফাকে ধন্যবাদ জানিয়ে সিইও জিএম কামরুল হাসান বলেন, ‘মানুষের জন্য আরিফার যে ভালোবাসা আর অবদান, আরিফার স্বপ্নে যেন কোনো বাধা না আসে সেজন্য এটি আমার ছোট্ট প্রয়াস।’

আরিফাকে দেশের গর্ব উল্লেখ করে কামরুল হাসান আরও বলেন, ‘আরিফার মতো মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এরকম হাজারো মানুষের পাশে সবসময় থাকবে ইগলু।’ তিনি আরিফার মতো মানুষের পাশে থেকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

‘তুমি চাইলেই হাসবে দেশ’ ক্যাম্পেইনের মাধ্যমে ইগলু সুবিধাবঞ্চিত মানুষদের দেশের সামনে তুলে ধরার চেষ্টা করছে। প্রতিদিনের হোম ডেলিভারি অর্ডার থেকে ৫% সহায়তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অনুষ্ঠানটির সাথে সহযোগী হিসেবে থাকছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। লাভগুরু খ্যাত এহতেশামের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি শুক্র এবং মঙ্গলবার রাত ১০টায়, ইগলু ও যমুনা টিভির ফেসবুক পেজ থেকে।

ট্যাগ: ইগলুক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা

পরবর্তী

আলোচনায় ‘৩৬৫ ডেইজ’, মোরোনকে নিয়ে উন্মাদনা

পরবর্তী

আলোচনায় '৩৬৫ ডেইজ', মোরোনকে নিয়ে উন্মাদনা

করোনায় মারা গেলেন সোনালী ব্যাংকের এজিএম আব্দুস সবুর

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT