যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কালমাথ ন্যাশনাল ফরেস্টের দাবানল বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ায় ভয়াবহ আকার ধারণ করেছে।
এরই মধ্যে পুড়ে গেছে কয়েকশ ঘর-বাড়ি। আশেপাশের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ভয়াবহ ওই দাবানলে এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে । দগ্ধ হয়েছে আরো অনেকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে প্রায় ৫ হাজার দমকলকর্মী। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। নর্থ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির পরিস্থিতিকে সবচেয়ে খারাপ বলেছে ফায়ার সার্ভিস।








