চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসার জয় করেও শারীরিক সমস্যা ভুগছেন অভিনেত্রী মুমতাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ০৭, মে ২০২২
বিনোদন
A A
অভিনেত্রী মুমতাজ ক্যানসার জয় করে শারীরিক সমস্যায় ভুগছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ বছর আগে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী মুমতাজ। যার জেরে আজও ভুগতে হচ্ছে এই অভিনেত্রীকে। ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রীর বাম হাত এখনও তাকে মনে করায় সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা।

সম্প্রতি ডায়রিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী। দুই সপ্তাহ মুম্বাইয়ের ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন থাকার পরে সেরে উঠেছেন তিনি। সেখান থেকেই ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে তার বর্তমান শারীরিক পরিস্থিতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সম্পর্কে।

ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম এবং কোলাইটিসের রোগী মুমতাজকে এই কয়দিন ড্রিপ নিতে হয়েছে রোজই। তবে শুধু ডান হাতেই। অভিনেত্রী বলেন, “২৫ বছর আগে আমি স্তন ক্যানসারে আক্রান্ত হই। অস্ত্রোপচারে তখন লিম্ফ নোডগুলি বাদ দেওয়া হয়। তাই বাম হাতে এখনও সূচ ফোটাতে পারি না। জন্মসূত্রে ইরানি হওয়ায় এমনিতেই আমার ত্বক ভারতীয়দের তুলনায় অনেকটাই কোমল ও অনুভূতিপ্রবণ। সেটাও একটা সমস্যা।” তবে সব পেরিয়ে আপাতত সুস্থ হয়ে উঠেছেন ‘খিলোনা’, ‘দো রাস্তে’র মতো তুমুল জনপ্রিয় ছবির এই নায়িকা।

মুমতাজ ধন্যবাদ জানিয়েছেন তার পারিবারিক চিকিৎসক ফিরোজ সুনাওয়ালা এবং হাসপাতালের চিকিৎসক রাজেশ সাইনানিকে। বলেছেন, হাসপাতালের সকলে ফুলের মতো যত্নে রেখেছিলেন তাকে।

এই কয়দিনে নিজের প্রায় পঞ্চাশ বছরের জীবনসঙ্গী ময়ূর মধওয়ানির ভালবাসাও ভরিয়ে রেখেছে মুমতাজকে। কর্মসূত্রে আপাতত ময়ূর যুক্তরাজ্যে থাকলেও স্ত্রীর চিকিৎসা, তার যাবতীয় দেখভাল, যত্নের ব্যবস্থা সবটাই নিশ্চিত করেছেন বিদেশ থেকেই।

আর তাইতো নিজের মুখেই মুমতাজ বলছেন, ”ও আমায় আজও ভীষণ ভালবাসে। ওকে স্বামী হিসেবে পাওয়া আমার পরম ভাগ্য।” ভালবাসার সেই মানুষের ঘরেই এ বার ফিরে যাবেন মুমতাজ। আগামী ১০ মে মুম্বাই ছেড়ে স্বামীর কাছে লন্ডনে উড়াল দিচ্ছেন অভিনেত্রী।

ট্যাগ: অসুস্থবর্ষীয়ান অভিনেত্রীবলিউডমুমতাজস্তন ক্যানসার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সময়মতো চূড়ান্ত আন্দোলন হবে: বিএনপি

পরবর্তী

দৌলতদিয়া ঘাটে ৮ কিলোমিটার এলাকায় যানজট

পরবর্তী
দৌলতদিয়া ঘাটে যানজটের কারণে দীর্ঘ যানবাহনের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

দৌলতদিয়া ঘাটে ৮ কিলোমিটার এলাকায় যানজট

রাঙামাটিতে রঙিন ঈদ আনন্দের দৃশ্য, নদীতে সেতু দিয়ে মানুষ চলাচল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙামাটিতে রঙিন ঈদ আনন্দ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT