কোয়ান্টাম কম্পিউটিংয়ে আরও একধাপ এগিয়ে গেল চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোয়ান্টাম কম্পিউটারের জন্য তৈরি একটি চিপ ব্যবহারের মাধ্যমে অভূতপূর্ব সাফল্যের দেখা মিলেছে। এর মাধ্যমে অতিদ্রুত বিপুল পরিমাণ ডাটা প্রসেস করা সম্ভব হবে।
ইন্টেলের তৈরি ১৭ কিউবিটের এই চিপটি নিয়ে গবেষণা করছে নেদারল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান কিউটেক। এই চিপটি ২০ মিলিকেলভিন তাপমাত্রায় চলবে যা শূন্যের একেবারে কাছাকাছি। এতো নিম্ন তাপমাত্রায় চলার কারণে এই চিপের পারমাণবিক বস্তুকণার স্থানান্তর হওয়ার সম্ভাবনাই হবে খুব কম। এছাড়া এই চিপের দুটি কিউবিটের মধ্যে উৎপন্ন বেতার তরঙ্গ ব্যতিচার কমাতে একটি নতুন প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।
তবে কোয়ান্টাম কম্পিউটিংয়ের এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ইন্টেলকে। নতুন এই চিপের আকার এক ডলার কয়েনের অর্ধেক। বর্তমানে ব্যবহৃত একই আকৃতির একটি সাধারণ মাইক্রোপ্রসেসরে প্রায় ১০ ট্রিলিয়ন ট্রানজিস্টর থাকে।







