নতুন ২৮ কোরের প্রসেসর আনছে ইন্টেল। মঙ্গলবার ‘কম্পিউটেক্স’ ইভেন্টে নতুন এই প্রসেসর দেখিয়েছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।
এই প্রসেসরের প্রসেসিং প্রযুক্তি বা আর্কিটেকচার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইন্টেল। কিন্তু প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছেন, এক সকেটের প্রসেসর এটি। এর ২৮টি কোর পাঁচ গিগাহার্টজ গতিতে চলে।
প্রসেসরটি সত্যিকার অর্থে বাজারে আনতে পারলে ওয়ার্কস্টেশন বা ভোক্তা পিসি খাতে এএমডি’র মাল্টি-কোর প্রসেসরের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় অনেকটা এগিয়ে যাবে ইন্টেল।







