চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ‘হাস্যকর’ ভুলে হাসছে বিশ্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

দুজনেই ক্রিকেট খেলেন, নিজ নিজ দলের অধিনায়ক এবং অন্যতম সেরা তারকা। কেবল সেজন্যই নয়, একজন ভারতীয় হিসেবেও মিতালি রাজের অনন্য অর্জনে উচ্ছ্বসিত প্রশংসা করতেই পারেন বিরাট কোহলি। করছেনও তাই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ওই প্রশংসার জন্যই আবার ‘হাস্যরসের’ পাত্র বনে গেছেন ভারতীয় তারকা।

ভারতের নারী দলের অধিনায়ক মিতালি রাজ বিশ্বরেকর্ড গড়ার জন্য যেন চলতি বিশ্বকাপের আসরকে বেছে নিয়েছেন। মেয়েদের ক্রিকেটে টানা ফিফটি ও সর্বোচ্চ ফিফটির বিশ্বরেকর্ডে নাম লেখানোর পর বুধবার আরেকটি অনন্য চূড়ায় পৌঁছেছেন তিনি। ব্যাটে রানবন্যা ছুটিয়ে মেয়েদের ওয়ানডেতে প্রথম ব্যাটসওম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলকে পা রেখেছেন।

এরপরই তাকে প্রশংসায় ভাসিয়েছেন ছেলেদের দলের অধিনায়ক কোহলি। ফেসবুকে এক পোস্টে মিতালিকে ট্যাগ করে লিখেছেন, ভারতের জন্য গর্বের মুহুর্ত। মিতালি রাজ নারী ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সংগ্রাহক হয়েছেন। চ্যাম্পিয়ন সহযাত্রী।

Banglabid

পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন কোহলি। সেটিই হাস্যরসের পাত্র বানিয়ে দিয়েছে তাকে। মিতালির পোস্টে মিতালিকে ট্যাগ করে করা প্রশংসার সঙ্গে যে আরেক ভারতীয় নারী তারকা পুনম রাউতের ছবি জুড়ে দিয়েছেন তিনি।

কোহলির মুছে দেয়া পোস্ট

পরে ফেসবুক ভক্তদের হাসাহাসির তোড়ে কোহলি সেই পোস্টটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে গেছে সেটি।

বয়সটা ৩৪ পেরিয়ে গেছে। কিন্তু সেটি কোনভাবেই অন্তরায় হয়ে দাঁড়াতে পারছে না রান মেশিন মিতালির সামনে। ভারত অধিনায়কের অপেক্ষা ছিল ৪১ রানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার সেটি পূর্ণ করে পৌঁছে গেছেন ইতিহাসের অনন্য চূড়ায়। ব্রিস্টলে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে তিনে নেমে ৩০তম ওভারে এসে মাইলফলক স্পর্শ করেছেন ছয় মেরে। মেয়েদের ওয়ানডেতে ছয় হাজারি ক্লাব উন্মুক্ত তাতে।

মিতালি রাজ
Reneta

মিতালির কীর্তির দিনে ব্যাট হাতে ঝলক দেখান পুনমও। করেছেন সেঞ্চুরি। ১৩৬ বলে ১০৩ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছেন। কোহলি পুনমকেও অভিনন্দন জানাতে পারতেন একই বা অন্য পোস্টে। উদ্দেশ্য ভালো থাকলেও পোস্টের ব্যক্তি আর ছবির ব্যক্তিকে গুলিয়ে ফেলে পড়লের ‘রসাতলে’!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিমিতালি রাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ‘ছিনতাইকারী’ নিহত

পরবর্তী

৫ বছর ধরে পানির নীচে যাত্রাবাড়ির দুই কিলোমিটার রাস্তা

পরবর্তী
জলাবদ্ধতা

৫ বছর ধরে পানির নীচে যাত্রাবাড়ির দুই কিলোমিটার রাস্তা

ভেনাস

ইতিহাস থেকে এক কদম দূরে ভেনাস

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT