বিরাট কোহলির সেঞ্চুরিতে আইপিএলে জয়ী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। রাইজিং পুনে সুপারজায়ান্টসকে তারা ৭ উইকেটে হারিয়েছে।
ব্যাঙ্গালুরুতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পুনে ৬ উইকেটে সংগ্রহ করে ১৯১ রান। আজিঙ্কা রাহানে ৭৪ ও সৌরব তিওয়ারি ৫২ রান করেন। শেন ওয়াটসন ৩টি উইকেট নেন।
জবাবে তিন বল আগে জয় তুলে নেয় ব্যাঙ্গালুরু। কোহলি ১০৮ রানে অপরাজিত থাকেন। এবারের আসরে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি।







