আইপিএলে ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টকে ১৩ রানে হারিয়েছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর দেওয়া ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুনে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭২ রান করে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পুনে। মাত্র ১২ রানের মধ্যেই সাজঘরে ফিরে যায় ওপেনার ফাফ ডু প্লেসিস। তবে বিপদ আসে এক বল পরেই অ্যাঙ্কেলে চোঁট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় কেভিন পিটারসেন।
দুইজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান হারিয়ে কোণঠাসা পুনেকে আরও বিপদে পড়ে দলীয় ১৮ রানের মাথায় স্টিভেন স্মিথ কোহলির সরাসির থ্রোতে রান আউট হলে।
এরপর ওপেনার আজিঙ্কা রাহানে ও অধিনায়ক মহেন্দ্র ধোনি ৯১ রানের জুটি গড়েন। রাহানে ৪৬ বলে আট চারে ৬০ রানে বিদায় নিলেও ধোনি পরের ব্যাটসমান থিসারা পেরেরাকে নিয়ে লড়ে যায়।
দলীয় ১২০ রানের মাথায় প্যাটেলের বলে ডি ভিলিয়ার্সের কাছে তালুবন্দী হওয়ার আগে ৩৮ বলে তিন চারে ৪১ রান করেন। থিসারার পেরেরা মাত্র ১৩ বলে তিন চার ও তিন ছয়ে ৩৪ রান করলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় পুনে। তবে ওয়াটসন বলে তিনি আউট হয়ে গেলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় রাইজিং পুনে সুপার জায়ান্টকে।
বেঙ্গালুরুর বোলারদের মধ্যে কেন রিচার্ডসন তিনটি ও শেন ওয়াটসন দুটি উইকেট নেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৮৫ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 
দলীয় ২৭ রানে রাহুল সাজঘরে ফিরে গেলে প্রথম উইকেট জুটিতে কোহলি ও ভিলিয়ার্স ১৫৫ রানের জুটি গড়েন। অধিনায়ক বিরাট কোহলি ৬৩ বলে সাতটি চার ও দুটি ছয়ে করেন ৮০ রান। 
তবে প্রোটিয়া হার্ডহিটার এবি ডি ভিলিয়ার্সের ইনিংসটি ছিল আরো আক্রমণাত্মক। পুনের বোলারদের এলাকার বোলার বানিয়ে মাত্র ৪৬ বলে ছয়টি চার ও চারটি ছয়ে ৮৩ রান করেন তিনি।








