চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোবি ব্রায়ান্ট এর মৃত্যুতে হলিউডের শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট নিহত হয়েছেন। ওই ঘটনায় তার মেয়ে জিয়ানাসহ নিহত হয়েছেন আরও নয় জন। এই ঘটনা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন অনেকেই। হলিউড তারকারাও সোশ্যাল মিডিয়ায় স্মরণ করছেন কোবি ব্রায়ান্টকে।

কিম কার্দেশিয়ান ইনস্টাগ্রামে কোবি’র একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার হৃদয় ভারী হয়ে আছে। কারো সাথে এমনটা হওয়া উচিত নয়। এর প্রভাব আমাদের উপরও পড়েছে। ভাবতেই পারছি না তার স্ত্রী ভেনেসা এবং ছোট মেয়েটির কতোটা খারাপ লাগছে। ভাবতেই কান্না পাচ্ছে। ব্রায়ান্টের পরিবারের জন্য প্রার্থনা করছি।’

টেইলর সুইফট লিখেছেন, ‘এই খবর শুনে হৃদয় ভেঙে গেছে। পরিবারের কেমন লাগছে তা ভাবতেই পারছি না। কোবি আমার অনেক আপন ছিল। প্রার্থনা করছি। ভেনেসা এবং অন্য যারা পরিবারের সদস্যকে হারিয়েছেন তাদের জন্য ভালোবাসা এবং সান্ত্বনা।’

স্যামুয়েল এল জ্যাকসন লিখেছেন, ‘কোবি’র খেলা দেখতে ভালোবাসতাম। তার পরিবার দেখতে ভালো লাগতো। তার সবকিছুই ভালো লাগতো। এই ট্র্যাজিডি মন ভেঙে দিয়েছে। কত বড় ক্ষতি…বোঝার চেষ্টা করছি, মানার চেষ্টা করছি।’

বেন অ্যাফ্লেক লিখেছেন, ‘কোবি ব্রায়ান্ট এবং ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোর জন্য প্রার্থনা। এই ঘটনা মনে করিয়ে দিলো জীবন কত ছোট এবং মূল্যবান।’

Reneta

৪১ বছর বয়সী ব্রায়ান্ট একটি ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন। কিন্তু অবতরণের সময়ই আগুন ধরে বিধ্বস্ত হয় বলে জানিয়ে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বলেন, ওই ঘটনায় কেউই জীবিত নেই।

ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রায়ান্ট তার ক্যারিয়ারের পুরোটাই এলএ লেকারের হয়ে খেলেছেন। ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় তাকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোবে ব্রায়ান্টলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

এলিট ফোর্স গঠনে নতুন আইন ও র‍্যাবের নাম পরিবর্তনে সরকারের উদ্যোগ

মে ১৮, ২০২৬

করোনার সময়ের পিপিই সুরক্ষা দিচ্ছে বৃষ্টি থেকেও

মে ১৮, ২০২৬

অ্যাটকোর ‘অনাপত্তিপত্র’ বিষয়ে নির্দেশনা প্রত্যাহারের দাবি ডিআরইউ’র

মে ১৮, ২০২৬

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT