তৃতীয় অতিথির অপেক্ষায় কেট-উইলিয়াম

দুটি মানুষ একটি পার্টিতে হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পেছনে গাছের গা darkening আলো এবং ঝুলন্ত বাতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ডিউক আর ডাচেস অব কেমব্রিজ তাদের ঘরে তৃতীয় অতিথি আসার অপেক্ষায় আছেন। সোমবার কেনসিংটন প্যালেস থেকে প্রিন্স উইলিয়াম আর কেট মিডলটন দম্পতির এই সুখবর ঘোষণা করা হয়।
রাণী এলিজাবেথসহ দম্পতির দুই পরিবারই এ খবরে অত্যন্ত আনন্দিত বলে ওই ঘোষণায় জানানো হয়েছে।
তৃতীয় সন্তানের আগমনের খবরে কেট খুব বেশি আনন্দিত হলেও তীব্র মর্নিং সিকনেস বা বমিভাব ও মাথাঘোরায় অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে ছেলে জর্জ এবং মেয়ে শার্লট-এর জন্মের সময়ও একই অবস্থা হয়েছিল তার।
লন্ডনে হর্নসি রোড চিলড্রেনস সেন্টারে সোমবার প্রিন্সেস কেটের পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু খুব বেশি অসুস্থ বোধ করায় তিনি আর সেই অনুষ্ঠানে যাচ্ছেন না বলে জানিয়েছে বিবিসি।
প্রিন্সেস কেট আপাতত কেনসিংটন প্যালেসে বিশ্রাম করছেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। সেখানেই তার যত্ন নেয়া হচ্ছে।






