আন্তর্জাতিক

কেট মিডলটনের চিকিৎসার তথ্য বেআইনিভাবে দেখার চেষ্টায় হাসপাতালের কর্মীরা

কেট মিডলটন, ব্রিটিশ রাজপরিবারের সদস্য, চিকিৎসা বিষয়ক আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কেট মিডলটন, ব্রিটিশ রাজপরিবারের সদস্য, চিকিৎসা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিছুদিন আগে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। রাজপরিবারের সদস্য হওয়ায় তার চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত তথ্য গোপন রাখা হয়। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, ওই হাসপাতালের কর্মীরা কেটের চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে দেখার চেষ্টা করেছেন।

বিবিসি জানিয়েছে, সাধারণত যুক্তরাজ্যের বেসরকারি হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা নিয়ে থাকেন রাজপরিবারের সদস্যরা। এই হাসপাতালের কর্মীরাই কেটের ব্যক্তিগত তথ্য সংক্রান্ত নথি লুকিয়ে দেখার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, হাসপাতালটির কমপক্ষে একজন সদস্য রাজকুমারীর চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত তথ্য দেখার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। যদিও অভিযোগের বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন কেনসিংটন প্রাসাদের একজন মুখপাত্র। তিনি বলেছেন, এটি হাসপাতালটির নিজস্ব বিষয়।

যুক্তরাজ্যের তথ্য কমিশনারের অফিসে (আইসিও) বলছে, কেটের ব্যক্তিগত তথ্য লুকিয়ে দেখার চেষ্টার খবর পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে লোকচক্ষুর আড়ালে চলে যান কেট মিডলটন। তার হঠাৎ অনুপস্থিতি নিয়ে নানা গুজবেরও সৃষ্টি হয়। কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত জানুয়ারিতে পেটে অস্ত্রোপচারের পর বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন তিনি।

বিষয়:কেট মিডলটন যুক্তরাজ্য রাজপরিবার লন্ডন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…