চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মজীবনীর ‘দুটি শব্দ’ প্রিন্স হ্যারিকে পরিবার থেকে দূরে ঠেলে দিচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৩
আন্তর্জাতিক
A A

আলোচিত আত্মজীবনী মূলক গ্রন্থ স্পেয়ারে কুইন কনসর্ট ক্যামিলাকে উদ্দেশ্য করে লেখা অপমানজনক দুটি শব্দের প্রভাব প্রিন্স হ্যারিকে তার বাবা বর্তমান রাজা চার্লস থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে।

ব্রিটিশ ম্যাগাজিন ওকে তাদের সাম্প্রতিক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে।

প্রিন্স হ্যারির স্মৃতিকথা স্পেয়ারে কুইন কনসর্ট ক্যামিলাকে উদ্দেশ্যে করে লেখা অপমানজনক দুটি শব্দ আছে। ধারণা করা হচ্ছে, লেখাগুলি রাজা তৃতীয় চার্লসকে খুব বেশি প্রভাবিত করেছে। কারণ, প্রিন্স হ্যারি এবং স্ত্রীকে তাদের বর্তমান বাসস্থান ফ্রগমোর কটেজ ছেড়ে যাবার জন্য অনুরোধ করা হয়েছে।

হ্যারির বিতর্কিত স্মৃতিকথা স্পেয়ারের এই অপমানজনক মন্তব্যের কারণেই রাজা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এই সপ্তাহের শুরুতে সাসেক্সের ডিউক এবং ডাচেসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, এই দম্পতিকে উইন্ডসরের ফ্রগমোর কটেজ খালি করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই কটেজটি সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ ২০১৮ সালে প্রিন্স হ্যারির বিয়েতে নবদম্পতিকে উপহার দিয়েছিলেন।

Reneta

আত্মজীবনীতে প্রিন্স হ্যারি তার মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পরের জীবন কেমন ছিল এবং সেসময় তার বাবা ক্যামিলার প্রতি কীভাবে এগিয়ে যেতে শুরু করেছিলেন সে বিষয়ে উল্লেখ করে বলেন, তিনি ভয় পাচ্ছিলেন যে ক্যামিলা একজন দুষ্ট সৎ মা হবেন।

বইটিতে তিনি বিভিন্ন সময় তাকে “অন্য মহিলা” হিসাবে উল্লেখ করেছেন। এছাড়াও তিনি দাবি করেছেন, তিনি এবং তার ভাই প্রিন্স উইলিয়াম তাদের বাবাকে ক্যামিলাকে বিয়ে না করার জন্য অনুরোধ করেছিলেন।

ব্রিটিশ রয়্যাল সূত্রগুলির দাবি, রাজা চার্লস বইটি বিশদভাবে অনুসন্ধানের পর হ্যারি এবং মেগানকে ফ্রগমোর কটেজ ছেড়ে যেতে বলার সিদ্ধান্ত নিয়েছেন।

এবছর জানুয়ারিতে প্রিন্স হ্যারি  ইউএস শো সিক্সটি মিনিটসে হাজির হন। সেখানে তিনি বলেন, “সে ভিলেন ছিল। বিবাহের তৃতীয় ব্যক্তি ছিল। তাকে তার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে।”

বিবিসির প্রাক্তন রাজকীয় সংবাদদাতা জেনি বন্ড এ সিদ্ধান্তের ব্যাপারে বলেছেন, “ঠিক আছে! কারণ প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন রাজার সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন।”

তাদের সাথে কথা বলে তিনি বলেন, “তারা চার্লসের সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন করবে। তারা সম্ভবত হ্যারি এবং মেগানকে তাদের নিকটবর্তী প্রতিবেশী হিসাবে চায় না।”

রাজ পরিবারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি মনে করি তারা এই বিষয়গুলি নিয়ে অনেক কথা বলে।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কেট মিডলটনক্যামিলা পার্কারপ্রিন্স উইলিয়ামপ্রিন্স হ্যারিপ্রিন্সেস ডায়ানারাজপরিবার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT