চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কু-ঋণের চাপে পিষ্ট দেশের ব্যাংকিং খাত

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৬:৪৮ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A

ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পাশাপাশি মাত্রাতিরিক্ত হারে বাড়ছে কু-ঋণ। গত ৬ মাসে এ ধরনের ঋণ বেড়েছে ১০ হাজার কোটি টাকার বেশি। এ কারণে প্রভিশন ঘাটতিতে পড়েছে ১৩টি ব্যাংক। এই ঘাটতির পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা।

যেসব ঋণ গ্রাহকের কাছে থেকে আর ফেরত পাওয়া যাবে না বলে ধরে নেওয়া হয়; সেসব ঋণই হিসাব বিজ্ঞানে কু-ঋণ বা অনাদায়ী পাওয়া হিসেবে পরিচিত।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে যেসব ঋণ দেয়া হয়, সেগুলোর অধিকাংশই এখন কু-ঋণে পরিণত হয়েছে। কারণ এসব ঋণ গ্রহীতারা ইচ্ছা করে খেলাপিতে পরিণত হয়। পরে সেসব খেলাপি ধীরে ধীরে কু-ঋণে পরিণত হয়। আর কু-ঋণের এই চাপ পড়ে ব্যাংকের প্রভিশন বাড়াতে হয়।

তাদের পরামর্শ, আইনের সুশাসন নিশ্চিত করতে হবে। অর্থঋণ আদালতকে শক্তিশালী করার পাশাপাশি প্রত্যেক জেলায় এ ধরনের আদালত স্থাপন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত কু-ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ৯২৬ কোটি টাকা। যা ২০১৭ সালের ডিসেম্বরে ছিল ৬৪ হাজার ৬১৮ কোটি টাকা। এই হিসেবে ৬ মাসের ব্যবধানে কু-ঋণ বেড়েছে ১০ হাজার ৩০৮ কোটি টাকা।

প্রতিবেদনে জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের কু-ঋণ ৩৬ হাজার ৯৩৪ কোটি টাকা, বেসরকারি ৪০ ব্যাংকের ৩১ হাজার ৮৪১ কোটি টাকা, বিদেশি ৯ ব্যাংকের ১ হাজার ৯৯৬ কোটি টাকা। এছাড়া সরকারি বিশেষায়িত ২ ব্যাংকের কু-ঋণ ৪ হাজার ১৫৩ কোটি টাকা।

Reneta

মাত্রাতিরিক্ত এই কু-ঋণের প্রভাবে প্রভিশন ঘাটতিতে পড়েছে সরকারি-বেসরকারি ১৩টি ব্যাংক। চলতি বছরের জুন শেষে এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭১ কোটি টাকা।

এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, রাজনৈতিক প্রভাব ও আইনগত জটিলতাসহ নানা সমস্যায় রয়েছে ব্যাংকিং খাত। অর্থাৎ সুশাসনের যথেষ্ট অভাব রয়েছে। এর ফলে অনেকেই ঋণ নিয়ে তা পরিশোধ করে না। ইচ্ছা করেই খেলাপি হয়। এ কারণে খেলাপি ঋণ বাড়ছে। যার প্রভাব পড়ছে পুরো আর্থিক খাতে।

তিনি বলেন, কু-ঋণ বাড়লে তখন নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি প্রভিশন রাখতে হয়। কিন্তু প্রভিশন রাখতে না পারলে ব্যাংকগুলোকে জরিমানা গুণতে হয়।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ঋণ পুনঃতফসিলের কারণে কু-ঋণ বাড়ছে। আর কু-ঋণ বাড়ছে খেলাপি ঋণের কারণে। আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে এই পরিস্থিতি দাঁড়াচ্ছে।

তিনি বলেন, ঋণ নিয়ে তা ফেরত না দেয়ার সংস্কৃতিতে ঝুঁকছে অধিকাংশ ঋণ গ্রহীতা। ফলে ভাল গ্রাহকেরা ঋণ পাচ্ছে না। এটা ভাল লক্ষণ নয়।

খেলাপি ঋণ বেশি থাকলে কু-ঋণ বাড়ে উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, কু-ঋণের কারণে প্রধানত ২টি সমস্যা হয়, একদিকে ব্যাংকের মুনাফা কমে যায় অন্যদিকে প্রভিশন বেশি রাখতে হয়।

এবিবির এই চেয়ারম্যান বলেন, খেলাপি ও কু-ঋণ কমিয়ে আনার জন্য অর্থঋণ আদালতকে আরো শক্তিশালী করতে হবে। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। একই সাথে প্রত্যেক জেলায় অর্থঋণ আদালত স্থাপনের উদ্যোগ নিতে হবে। নতুবা খেলাপি হওয়ার সংস্কৃতি কমানো যাবে না।

নিয়ম হলো- প্রভিশন ঘাটতি রেখে কোনো ব্যাংক তার শেয়ারহোল্ডারকে লভ্যাংশ দিতে পারে না। তবে কয়েক বছর ধরে প্রভিশন ঘাটতি থাকার পরও কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ আনুকূল্যে লভ্যাংশ ঘোষণার অনুমতি পাচ্ছে বিভিন্ন ব্যাংক।

আমানতকারীদের সুরক্ষা দিতে ঋণের শ্রেণিমান বিবেচনায় ব্যাংকগুলোকে নির্ধারিত হারে প্রভিশন রাখতে হয়। ব্যাংকগুলোর মুনাফা থেকে সাধারণ ঋণের বিপরীতে দশমিক ২৫ শতাংশ থেকে শুরু করে ৫ শতাংশ পর্যন্ত প্রভিশন রাখতে হয়। আর নিম্নমান, সন্দেহজনক এবং মন্দ বা ক্ষতি মানে শ্রেণিকৃত ঋণের বিপরীতে যথাক্রমে ২০, ৫০ ও ১০০ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হয়।

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, জুন শেষে ১৩ ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭১ কোটি টাকা। মার্চে ১২ ব্যাংকের ঘাটতির পরিমাণ ছিল ১০ হাজার ৫৯৬ কোটি টাকা। ৩ মাসের ব্যবধানে ঘাটতির পরিমাণ বেড়েছে ৩৭৫ কোটি টাকা। মার্চের ১২টি ব্যাংক ছাড়াও নতুন করে একটি ইসলামী ব্যাংক প্রায় ১৬০ কোটি টাকার প্রভিশন ঘাটতিতে পড়েছে।

ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভিশন ঘাটতি সোনালী ব্যাংকে; তিন হাজার ৬২৩ কোটি টাকা। এরপর বেসিক ব্যাংকে ৩ হাজার ২২৩ কোটি, রূপালীতে ১ হাজার ৩৭২ কোটি ও অগ্রণী ব্যাংকে ৮৯০ কোটি টাকার ঘাটতি হয়েছে।

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকে ৪৭৮ কোটি, কমার্স ব্যাংকে ৪২২ কোটি, এসআইবিএলে ৩৬৮ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১৬০ কোটি, এবি ব্যাংকে ১৪৭ কোটি, প্রিমিয়ারে ১১৬ কোটি, মিউচুয়াল ট্রাস্টে ১০৬ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংকে ৪৬ কোটি এবং আইএফআইসি ব্যাংক ২১ কোটি টাকার ঘাটতি রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কু-ঋণপ্রভিশনব্যাংকিং খ্যাতসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT