চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রাম থেকে নির্বাচন করছেন ইমরান এইচ সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
ইমরান এইচ সরকার-ভোটকেন্দ্র দখল-অনিয়ম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, এলাকাবাসীর অনুরোধ ও আগ্রহের বিষয়ে চিন্তা-ভাবনা করে খুব শিগগরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

ইমরান আরো বলেন, ‘‘এলাকাবাসী চাইছেন কুড়িগ্রাম-৪ (রৌমারি-রাজিবপুর-চিলমারি) আসনে নির্বাচন করি। এলাকার মুরুব্বিরা প্রতিনিয়তই আমাকে ফোন দিচ্ছেন, আমার বাবাকে অনুরোধ করছেন। আমি এ বিষয়ে চিন্তা-ভাবনা করছি। খুব দ্রুতই আপনাদের এ বিষয়ে জানাতে পারবো।”

তবে তার ঘনিষ্ট কয়েকজন নিশ্চিত করেছেন, তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন।

নির্বাচন করলে কোন দলের হয়ে করবেন? এমন প্রশ্নের জবাবে ইমরান এইচ সরকার বলেন, আমি সাধারণ মানুষের জন্য কাজ করি, সাধারণ মানুষের হয়ে কাজ করি, আমি তো কোন দলের কর্মী না। আমি সাধারণ মানুষের জন্যই কাজ করে যেতে চাই।

তরুণদের কাছে আপনি বেশ পরিচিত মুখ, আপনি কি মনে করেন নির্বাচন করার জন্য এটাই উপযুক্ত সময়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের রাজনীতির যে অচল অবস্থা চলছে, তাতে পরিবর্তন আনার জন্য তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, তরুণরা ভালোবাসে।

Reneta

‘‘তবে আমি নির্বাচন করবো কিনা সার্বিকভাবে তা নির্ভর করবে পরিবেশ পরিস্থিতি কেমন থাকে তার ওপর।’’ যোগ করেন ইমরান।

তিনি আরো বলেন, আমার এলাকা এমনিতেই অবহেলিত, সেখানে তেমন কোন উন্নয়ন হয়নি। এলাকার মানুষের জন্য কাজ করার ইচ্ছে আছে। তবে সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান এইচ সরকারএকাদশ জাতীয় নির্বাচনকুড়িগ্রামলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT