কুড়িগ্রাম

কুড়িগ্রামে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জনের মৃত্যু

কুড়িগ্রামে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বলেন, ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে। আহত দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাদের মৃত্যু হয়।

ওসি কাউসার আলী আরও জানান, নিহত ব্যক্তিরা সবাই ময়মনসিংহ থেকে রৌমারীতে ফিরছিলেন। পথে সায়েদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি অটোরিকশার ওপর উঠে যায়।

স্থানীয় লোকজনের দাবি, দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চারজন যাত্রী ছিলেন।

রৌমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাহিদ হাসান শুভ প্রথম আলোকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়।

বিষয়:অটোরিকশা কুড়িগ্রাম ট্রাক রৌমারী সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…