কুমিল্লায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার আরও দুই আরোহী।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের ময়নামতির তুতবাগান এলাকায় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭), সাইফুল (৩৫) এবং আলমগীর (৩৪)।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে। জব্দ করা হয়েছে ড্রাম ট্রাকটি।







