বিনোদন

কাপুর নাকি সিং- ইনজুরি শেষে কোন রণবীরের সাথে আলিয়া?

চ্যানেল আই অনলাইন- আলিয়া ভাট রণবীর সিং রণবীর কাপুর

চ্যানেল আই অনলাইন- আলিয়া ভাট রণবীর সিং রণবীর কাপুর

সম্প্রতি রণবীর কাপুরের সাথে ‘ব্রহ্মাস্ত্র’ চলচ্চিত্রের শুটিং এ আহত হয়ে চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে ছিলেন আলিয়া ভাট। সাথে সাথে আটকে যায় ‘ব্রহ্মাস্ত্র’তে তাঁর অংশের শুটিং।

আলিয়া ভক্তদের জন্য সুখের খবর তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ। শুটিংও শুরু করেছেন আবার পুরোদমে। তবে রণবীর কাপুরের সাথে নয়, এই মুহূর্তে আলিয়া কাজ করছেন রণবীর সিং এর সাথে। জয়া আখতারের পরিচালনায় ‘গালি বয়’ চলচ্চিত্রে।

বুলগেরিয়াতে ‘ব্রহ্মাস্ত্র’ এর শুটিং এর মাঝে আহত হয়ে মুম্বাই ফিরে আসার পর আলিয়া ২০ দিন সময় দিয়েছেন ‘গালি বয়’ এর শুটিং এর জন্য। কাঁধে বেশ গুরুতর আঘাতের পর থেমে না থেকে কাজ করছেন আলিয়া- এ ব্যাপারটিতে বিস্মিত হচ্ছেন অনেকেই।

তবে, ইনজুরি কিছুটা ভালো হলেও ‘ব্রহ্মাস্ত্র’ এর শুটিং এ এখনই ফিরতে পারছেন না আলিয়া। বেশ কয়েকটি মারামারির দৃশ্যায়ন বাকি রয়েছে আলিয়ার। কিন্তু, চিকিৎসকের কড়া নির্দেশে সেসব শুটিং এ এখনই অংশ নিতে পারবেন না আলিয়া। আর তাই এ ধরনের কোন অ্যাকশন দৃশ্য না থাকা ‘গালি বয়’ এর শুটিং আগে শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিষয়:আয়ান মুখার্জি আলিয়া ভাট জয়া আখতার রণবীর কাপুর রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…