চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় আগামী বছর থেকে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক সামগ্রী

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৯:১১ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০২০
আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

কানাডায় ফেডারেল সরকার প্লাস্টিক সামগ্রী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে গ্রোসারি করতে ব্যবহার করা প্লাস্টিক ব্যাগও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ফেডারেল পরিবেশ মন্ত্রী জনাথন উইলকিনস স্থানীয় সময় বুধবার সকালে অটোয়ায় এই ঘোষণা দেন।

আগামী বছরের শুরু থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত প্লাস্টিক সামগ্রীর মধ্যে রয়েছে গ্রোসারি ব্যাগ, প্লাস্টিকের তৈরি কাটলারি, চা বা কফি নাড়ানোর স্টিক, স্ট্র, খাবার নেয়ার প্লাস্টিক প্যাকেজিং, ছয় প্যাকের প্লাস্টিক রিং।

প্লাস্টিক সামগ্রী পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে পরিবেশ মন্ত্রী জানান।

সরকারের এই সিদ্ধান্তে রেস্টুরেন্টগুলো টেক আউট সার্ভিস নিয়ে সমস্যায় পড়বে কিনা- এই ব্যাপারে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে লিবারেল পরিবেশ মন্ত্রী বলেন, রেস্টুরেন্টগুলোকে বিকল্প খুঁজে বের করতে হবে।

Reneta

তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্লাস্টিকের বিকল্প খুঁজে বের করে তাদের ক্রেতাদের সেবা দেবে ।

তিনি আরো বলেন, ২০৩০ সালের মধ্যে শূন্য প্লাস্টিকের বর্জ্য অর্জনের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবে ফেডারেল সরকার অন্যান্য প্লাস্টিকের আইটেমগুলোর জন্য নতুন মান তৈরি করছে যার জন্য তাদের ন্যূনতম পরিমাণে পুনর্ব্যবহৃত উপাদান থাকতে হবে।

উল্লেখ্য, সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের কথা চিন্তা করে অনেক দেশ ইতিমধ্যে প্লাস্টিক ব্যবহার ধীরে ধীরে বন্ধ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাপ্লাস্টিক পণ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT