চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা নিয়ে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু পুলিশ কর্মকর্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ২৩, মে ২০২০
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
করোনাভাইরাস

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১২ জন সদস্য করোনায় জীবন হারালেন। 

এসআই মোঃ মোশাররফ হোসেন শেখ (৫৬) করোনা সংক্রমণ নিয়ে রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে শুক্রবার সন্ধ্যা থেকে চিকিৎসাধীন ছিলেন। রাত ১১টার দিকে মারা যান তিনি।

মোশাররফ হোসেন ডেপুটেশনে নওগাঁয় কর্মরত ছিলেন। রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকার সুফিয়ানের মোড়ের একটি বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগরের নুরুদ্দিনপুর গ্রামে।

করোনা পজিটিভ এসআই মোশাররফ শুক্রবার প্রথমে পুলিশ লাইন হাসপাতালে যান। তারপর তাকে মিশন হাসপাতালের আইসোলেশনে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোঃ মোশাররফ হোসেন শেখের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Reneta

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১২ জন বীর সদস্য করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

এ পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২০৫ জন। মারা গেছেন ৪৩২ জন এবং সুস্থ হয়েছেন ৬১৯০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসআইকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসপুলিশরাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT