চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার থাবায় স্থগিত আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্রে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফরের শুরুতেই আঘাত হেনেছিল করোনা। সেই দফায় খেলোয়াড় এবং কোচসহ আয়ারল্যান্ডের মোট ছয়জন আক্রান্ত হয়েছিল করোনায়। তবে এরপরও সিরিজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আইরিশরা। কিন্তু এবার করোনার কারণে সিরিজের প্রথম ওয়ানডে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড।

সিরিজের জন্য নির্ধারিত আম্পায়ারদের একজনের কোভিড পজিটিভ আসায় প্রথম ওয়ানডেটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট৷ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বোর্ডটি। তবে আয়ারল্যান্ডের সাথে সিরিজটি শেষ করার ব্যাপারেও আশার কথা শোনায় তারা।

‘খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে পারলে সিরিজের বাকি ম্যাচগুলো শেষ করার জন্য আমরা উদগ্রীব। এ ব্যাপারে আইসিসিকে সাথে নিয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র ক্রিকেট এবং ক্রিকেট আয়ারল্যান্ড।’

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের এই সিরিজের জন্য নির্ধারিত আম্পায়ার ছিল মূলত চারজন। তাদের মধ্যে একজনের করোনা ধরা পড়েছে। বাকি তিনজনও তার সংস্পর্শে থাকায় তাদেরও থাকতে হচ্ছে আইসোলেশনে। তাই বর্তমানে ম্যাচ চালিয়ে যাওয়ার মতো আম্পায়ার নেই যুক্তরাষ্ট্র ক্রিকেটের হাতে।

আগামীকাল রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের এই ঐতিহাসিক সিরিজের স্থগিত হওয়া প্রথম ওয়ানডে। এছাড়া মঙ্গল ও বৃহস্পতিবার সিরিজের বাকি দুই ম্যাচের ভবিষ্যতও অনিশ্চিত এখন।

এর আগে ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি ১-১ এ ড্র হয়েছে। আয়ারল্যান্ডকে চমকে দিয়ে স্বাগতিক আমেরিকা প্রথম ম্যাচ জিতে নেয় আর দ্বিতীয়টি জেতে আইরিশরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোভিড-১৯ক্রিকেট আয়ারল্যান্ডযুক্তরাষ্ট্র ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিৎজারজয়ী সম্পাদক ড্যান এগেনের মৃত্যু

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, চার বিভাগে হতে পারে শিলাবৃষ্টি

এপ্রিল ২৩, ২০২৬

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT