চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমনওয়েলথ গেমস: বাছাইপর্ব খেলতে হবে সালমা-রুমানাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের ক্রিকেটে সরাসরি খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। বাছাইপর্ব খেলে নিজেদের যোগ্যতা দেখিয়ে অংশ নিতে হবে সালমা-রুমানাদের। ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমস টি-টুয়েন্টি ইভেন্টে সরাসরি খেলবে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দেশ। বাংলাদেশের বর্তমান অবস্থান নবম।

বাছাইপর্বে বাংলাদেশের অংশ নেওয়ার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বিসিবির উইমেনস উইংয়ের ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ।

আয়োজক ইংল্যান্ডের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা। র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকায় সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওই জায়গায় নিজেদের মধ্যে বাছাই পেরিয়ে ক্যারিবিয়ান দীপপুঞ্জের একটি দেশ অংশ নেবে।

আইসিসি জানিয়েছে, ১ এপ্রিল পর্যন্ত ফলাফলের ভিত্তিতে দলগুলির যে র‌্যাঙ্কিং তৈরি হয়েছে, তারাই কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী বছর ২৮ জুলাই শুরু হয়ে ক্রিকেট আসর শেষ হবে ৮ আগস্ট।

এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘যোগ্যতা অর্জনের যে মাপকাঠি তৈরি করা হয়েছে, সেখান থেকেই ঠিক হবে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের কোনো দেশ কমনওয়েলথ ক্রিকেট আসরে অংশ নেবে। ২০২২ সালের ৩১ জানুয়ারি শুরু হবে বাছাইয়ের টুর্নামেন্ট। এর বিজয়ী দল অংশ নেবে মূল প্রতিযোগিতায়।’

পরবর্তী সময়ে এই টুর্নামেন্টের বিস্তারিত জানাবে আইসিসি। বাছাইপর্ব কোথায় হবে কয়টি দল অংশ নেবে তা চূড়ান্ত করেনি আইসিসি।

Reneta

সাতটি দল চূড়ান্ত হয়ে যাওয়ায় বাছাইপর্ব খেলতে হবে র‌্যাঙ্কিংয়ে আটে থাকা শ্রীলঙ্কা, নয় নম্বরে থাকা বাংলাদেশকে। শক্তির বিচারে এই দুটি দলের মাঝেই হতে পারে মূল লড়াই। র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১২’র বাকি তিন দল হলো-আয়ারল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে।

কমনওয়েলথ গেমসে এই প্রথমবার মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্ত হলো। তবে এই মঞ্চে ক্রিকেট আগেও একবার যুক্ত হয়েছিল। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে হয়েছিল ছেলেদের ক্রিকেট।

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মেয়েদের টি-টুয়েন্টি ক্রিকেটের সবই ম্যাচ অনুষ্ঠিত হবে হবে এজবাস্টনে। চলতি বছরের শেষের দিকে ম্যাচগুলির টিকিট অনলাইনে বিক্রি হবে বলে এখন পর্যন্ত ঠিক রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২২কমনওয়েলথ গেমসবাংলাদেশমেয়েদের ক্রিকেটলিড স্পোর্টসসালমা-রুমানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT