বিনোদন

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী শখ

অভিনেত্রী শখের কন্যা সন্তানের মা হওয়ার খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী শখের কন্যা সন্তানের জন্মের খবর, পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনেত্রী আনিকা কবির শখের কোল জুড়ে জন্ম নিলো ফুটফুটে এক কন্যা সন্তান। শখ তার মেয়ের নাম রেখেছেন আনাহিতা রহমান আলিফ।

গত মাসে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি খবরটি জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন।

তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আনাহিতা রহমান আলিফ জন্ম নিয়েছে। মা-মেয়ে দু’জনই সুস্থ আছেন। কন্যা সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

গত মাসেই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শখের বেবি শাওয়ার অনুষ্ঠান হয়। যেখানে মাতৃত্বকালীন সময়ের ছাপ দেখা যার শখের মধ্যে। তার শারীরিক গঠনেও বেশ পরিবর্তন দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শখের সেই ছবি ভাইরাল হয়।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী এলাকার ছেলে আতিকুর রহমান জনের সাথে গত বছরের ১২ মে শখের বিয়ে হয়। এর আগে শখ বিয়ে করেছিলেন নিলয় আলমগীরকে। সেই সংসার টিকেছিল বছর খানেক। ২০১৭ সালে নিলয়-শখের ডিভোর্স হয়ে যায়।

বিষয়:অভিনয় অভিনেত্রী আনিকা কবির শখ টেলিভিশন নাটক নিলয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…