চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কতদিন নিষিদ্ধ হতে পারেন মেসি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

লাতিন আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবলের সমালোচনা করে বড় ধরনের বিপদের মুখে পড়তে যাচ্ছেন লিওনেল মেসি। কনমেবলের বিপক্ষে দুর্নীতির অভিযোগ তোলায় দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে বিতর্কিত লাল কার্ড দেয়া হয় মেসিকে। ম্যাচের পর প্রকাশ্যে রেফারির সমালোচনা করার পাশাপাশি কনমেবলের বিপক্ষে দুর্নীতির অভিযোগও তোলেন লিও।

মেসির সেই বক্তব্য ভালোভাবে নেয়নি কনমেবল। বিবৃতিতে মেসির অভিযোগকে ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে সংস্থাটি।

কনমেবলের আচরণবিধিতে লাতিন আমেরিকান ফুটবল ফেডারেশন কিংবা এরসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অসম্মান করা যাবে না মর্মে উল্লেখ রয়েছে। কেউ অসম্মান করলে সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, কনমেবলের সমালোচনা করায় মেসি দুই বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হতে পারেন।

তেমন হলে আগামী বছর ঘরের মাঠে কোপা আমেরিকায় খেলা তো হবেই না মেসির, সঙ্গে ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বেও অংশ নিতে পারবেন না তিনি।

Reneta

দুই বছর নিষিদ্ধ হবেন কি না সেটি সময়ই বলে দেবে। তবে কনমেবলের সমালোচনা করায় মেসি যে একাধিক ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন সেটি মোটামুটি নিশ্চিত। পাঁচবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়ের ভাগ্যে কী ঘটে সেটি জানতে হয়ত খুব বেশি অপেক্ষা করতে হবে না!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকনমেবলকোপা আমেরিকা-২০১৯মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT