স্পোর্টস

কঠিন পরীক্ষায় ম্যাথুজকে পাচ্ছে শ্রীলঙ্কা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে প্রস্তুত, খেলায় মনোযোগী, ক্রিকেটের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সময়টা মোটেও ভাল যাচ্ছে না শ্রীলঙ্কা দলের। ঘরের মাঠে ভারতের কাছে অসহায় আত্মসমর্পনের পর পাকিস্তানের কাছে নাস্তানুবাদ হয় তারা। আবুধাবি-লাহোর বিপর্যয়ের পর ভারতের মাটিতে আরও একটি কঠিন পরীক্ষার নামছে শ্রীলঙ্কা। তবে আশার খবর, এই পরীক্ষায় দলের সেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজকে ফিরে পাচ্ছে লঙ্কানরা।

চলতি মাসেই শুরু হতে যাওয়া ভারত সিরিজে ম্যাথুজের সঙ্গে শ্রীলঙ্কা দলে ফিরতে পারেন ওপেনার কুশাল পেরেরা ও আসেলা গুনরাত্নেও।

এই তিনজনের কেউই সবশেষ পাকিস্তান সিরিজের দলে ছিলেন না। ফলে সীমিত ওভারের ক্রিকেটে ধুকতে থাকা দল তাদের উষ্ণ আমন্ত্রণই জানাবে।

ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলে সবশেষ ১৬টি ম্যাচে জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। টেস্ট সিরিজ জিতলেও পাকিস্তানের কাছে ছোট ফরমেটের দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয় তারা।

লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ইএসপিএস ক্রিকইনফোকে বলেন, ‘অ্যাঞ্জেলো এবং কুশাল উভয়ই সুস্থ হয়েছে এবং ভারতীয় সিরিজের জন্য তাদের বিবেচনা করা হবে। আসেলা গুনরাত্নেও ফিট।’

দল নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন প্রধান কোচ নিক পটাসও। তার মতেই পাকিস্তান সিরিজের তিন ফরমেটে তিন অধিনায়ক করেছিল এসএসসি। কিন্তু তাদের দুজনই পরীক্ষায় দাহা ফেল। ফলে আসন্ন সিরিজে এই ইস্যুতে দলে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পটাস।

শ্রীলঙ্কা ও ভারতের মধ্য তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৬ নভেম্বর, কলকাতায়। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুদল।

বিষয়:অ্যাঞ্জেলো ম্যাথুজ ভারত-শ্রীলঙ্কা সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…