চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে পেলেই জ্বলে ওঠেন ম্যাথুজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার সেমির সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে। তাদের হিসাবটা এখন খুব সহজ-সরল, পাকিস্তানকে পেছনে ফেলে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করা। তাতে ভারতের বিপক্ষে নেমে যথারীতি ব্যর্থ টপঅর্ডার। তাই এগিয়ে আসতে হল এমন একজনকে, ভারতকে পেলেই যিনি জ্বলে ওঠেন। সেই ম্যাথুজের সেঞ্চুরিতে কোহলিদের ২৬৫ রানের লক্ষ্য দিতে পেরেছে লঙ্কানরা।

অ্যাঞ্জেলো ম্যাথুজ সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন দেড় বছরের বেশি সময় আগে, ২০১৭ সালের ডিসেম্বরে। সেটি ছিল ক্যারিয়ারের দ্বিতীয় শতক। প্রথমটা ছিল তারও তিন বছর আগে, ২০১৪ সালে। ম্যাথুজ তৃতীয় সেঞ্চুরিটি পেলেন ২০১৯ বিশ্বকাপে এসে। প্রিয় প্রতিপক্ষ ভারতকে পেয়ে আবারও জ্বলে উঠলেন লঙ্কান সাবেক অধিনায়ক। দল লড়াইয়ের জন্য পেয়েছে ২৬৪ রানের পুঁজি।

সেমির চার দল ঠিক হয়ে গেছে দুদিন আগেই। লঙ্কানদের মতো হেডিংলিতে ভারত জিতলে লাভ যেটা হতে পারে তা শেষ চারে নিউজিল্যান্ডকে প্রতিপক্ষ পাওয়া। সেজন্য ফর্মে থাকা রোহিত-কোহলির আড়াইশ পেরোনো চ্যালেঞ্জ।

শ্রীলঙ্কা এতদূর যে আসতে পারল, পুরো কৃতিত্বই ম্যাথুজের। ৫৫ রানে ৪ উইকেট হারানোর পর লাহিরু থিরিমান্নেকে নিয়ে লড়াই শুরু তার। পঞ্চম উইকেটে ১২৪ রান তোলার পর ৬৮ বলে ৫৩ করে থিরিমান্নে ফিরে যান ম্যাথুজকে রেখে।

সেখান থেকে একা লড়ে ১১৬ বলে শতক তুললেন ম্যাথুজ, থামলেন ১১৩তে গিয়ে। ১২৮ বলের ইনিংসে ১০ চারের সঙ্গে দুবার বল উড়িয়ে বাউন্ডারি ছাড়া করেছেন এ অলরাউন্ডার।

ভারতের হয়ে যথারীতি সেরা বোলার জাসপ্রীত বুমরাহ। ৩৭ রানে ৩ উইকেট নেয়ার পথে করেছেন উইকেটের সেঞ্চুরি। সেঞ্চুরি করতে তাকে ম্যাচ খেলতে হয়েছে ৫৭টি। বাকি বোলাররা কেউই খালি হাতে ফেরেননি, ভুবনেশ্বর-পান্ডিয়ারা প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলো ম্যাথুজবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT