চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে সমাপ্ত ম্যাথুজ-মেন্ডিসের ‘মহাকাব্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কুশাল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুজের পর ওয়েলিংটন টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। সেই বৃষ্টির ফলেই ড্র হয়েছে টেস্ট। অমীমাংসিত ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন রেকর্ড ইনিংস খেলা কিউই ওপেনার টম লাথাম।

৩ উইকেটে ২৫৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা শ্রীলঙ্কা শেষদিন ব্যাট করতে পেরেছে মাত্র ১৩ ওভার। বৃষ্টির বাধায় আর বলই গড়ায়নি। পরে ম্যাচ অফিসিয়ালরা এই টেস্টকে ড্র ঘোষণা করেন।

দারুণ প্রতিরোধ গড়ে তোলা মেন্ডিস ও ম্যাথিজকে শেষদিনের ১৩ ওভারেও সাজঘরে ফেরাতে পারেননি কোনো বোলার। ম্যাথুজ ধীর-স্থিরভাবে খেললেও একপ্রান্তে রানের চাকা সচল রাখছিলেন মেন্ডিস। তিনি পৌঁছে গিয়েছিলেন দেড়শ রানের খুব কাছেও। শেষ পর্যন্ত বৃষ্টির হানায় মাঠ ছাড়ার আগে অপরাজিত ছিলেন ১৪১ রানে। তার ৩৩৫ বল মোকাবেলা করা ইনিংসে ছিল ১৬টি চার। অন্যদিকে ৩২৩ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন ম্যাথুজ, যিনি ১১টি চার হাঁকান।

Banglabid

এর আগে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৮২ রানে। দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজ ও নিরোশান ডিকওয়েলার ব্যাটিং দৃঢ়তার পরও অন্যদের ব্যর্থতায় দলীয় সংগ্রহ বড় হতে পারেনি। ইনিংসে ৬ উইকেট শিকার করে লঙ্কানদের একাই গুঁড়িয়ে দেন টিম সাউদি।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৭৮ রানের পাহাড় দাঁড় করায় নিউজিল্যান্ড। ২৬৪ রানের মহাকাব্যিক এক ইনিংসে খেলে অপরাজিত থাকেন টম লাথাম। দলের বাকি সবাই আউট হয়ে গেলেও তিনি থেকে যান অপরাজিত। এছাড়া পঞ্চাশ ছাড়ানো ইনিংস আসে কেন উইলিয়ামসন, রস টেলর ও হেনরি নিকোলানের ব্যাট থেকে।

২৯৬ রানের লিড রেখে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামিয়ে তৃতীয় দিনের শেষ সেশনে ভালোই শুরু করেছিল স্বাগতিক দল। তবে চতুর্থ দিন মেন্ডিস ও ম্যাথুজের দৃঢ়তায় পরাজয় অনেকটাই এড়িয়ে যায় শ্রীলঙ্কা। শেষ দিন বৃষ্টি দলটির জন্য বয়ে আনে আশীর্বাদ!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলো ম্যাথুজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের একান্ত বৈঠক

পরবর্তী

ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে ইসি

পরবর্তী

ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে ইসি

ঢাকা চলচ্চিত্র উৎসবে লড়বে মিঠুর ‘কমলা রকেট’

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT