চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটির প্রশংসিত পাঁচ সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০২১
বিনোদন
A A

দীর্ঘ দিন ধরে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় ওটিটি প্লাটফর্মে এখন ওয়েব সিরিজের পাশাপাশি নিয়মিত মুক্তি পাচ্ছে সিনেমাও! তবে ওটিটি প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত সকল কনটেন্টই যে দর্শকদের মন ছুঁয়ে যায় এমনটা নয়। অনেক ভালো কনটেন্টের পাশাপাশি দর্শকের মনপূত নয়, এমন কনটেন্টের সংখ্যাও কম নয়।

চলতি বছরেও ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে বেশকিছু সিনেমা। ঈদ ছুটির এই সময়কে কাজে লাগাতে পারেন ওটিটিতে সিনেমা দেখে। বিশেষ করে যারা ভারতীয় সিনেমা পছন্দ করেন, তারা দেখে নিতে পারেন এবছরে ওটিটিতে মুক্তি পাওয়া প্রশংসিত ৫ সিনেমা:

পাগলায়েট

উমেশ বিস্তের পরিচালনায় চলতি বছর মুক্তি প্রাপ্ত নেটফ্লিক্সের জনপ্রিয় ছবি ‘পাগলায়েট’। যার মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সানায়া মালহোত্রা। পাগলায়েট মূলত সন্ধ্যা নামক একজন বিধবা মেয়ের গল্প। যেখানে দেখানো হয় একটি যৌথ পরিবারে থাকে সন্ধ্যা। তার স্বামী মারা যাওয়ার পর সমাজে এবং পরিবারে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে নিজেকে হারিয়ে ফেলে মেয়েটি। তার আত্মপরিচয় খুঁজে পাওয়ার গল্প এই ‘পাগলায়েটট’।

নেল পলিশ
২০২১ সালের একদম শুরুতে মুক্তি পেয়েছিল বাগস ভার্গব কৃষ্ণ পরিচালিত সাইকো থ্রিলার সিনেমা ‘নেল পলিশ’।  জি-ফাইভে মুক্তিপ্রাপ্ত এ ছবিটিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও মানভ কল। এই সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো সিনেমায় মানভ কল ও অর্জুন রামপাল এর পারফর্মেন্স। মানভ কল সত্যিই এই মুভিতে দর্শকদের মনে রাখার মতো একটা পারফর্মেন্স দিয়েছেন।

রাম প্রসাদ কি তেহরভি
‘রাম প্রসাদ কি তেহরভি’ মূলত ‘রাম প্রসাদ’ সম্পর্কিত একটি সিনেমার গল্প। ‘রামপ্রসাদ কি তেহরভি’ ছবিটি  ১৯৭০-৮০ এর দশকে সমান্তরাল ভারতীয় ছবির ধারা থেকে নাট্যজগৎ- সীমা, সুপ্রিয়া পাঠক, নাসিরুদ্দিন শাহ, কঙ্কনা সেনশর্মা এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো দাপুটে অভিনেতাদের। ২৭ জন অভিনেতাকে নিয়ে এই ছবির অনসম্বল কাস্ট তাই প্রথমেই প্রত্যাশার পারদ চড়িয়ে দেয় বহুমাত্রায়।

কাগজ
কেউ যদি পঙ্কজ ত্রিপাঠির ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই এই ছবিটি দেখে থাকবেন। সতীশ কৌশিক পরিচালিত এই ছবিটিতে পঙ্কজ ত্রিপাঠির চরিত্রটিই ছিল ব্যাপক আকর্ষণীয়।

শেরনি
অ্যামাজন প্রাইমে প্রিমিয়াম হয়েছে বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ ছবিটি। মুক্তির পর সিনেমাটি দারুণ সাড়া ফেলে। দর্শকদের সঙ্গে সঙ্গে এটি প্রশংসা পাচ্ছে সিনেমা সমালোচকদেরও। অভিনয় দিয়ে বিদ্যাও নজর কেড়েছেন সবার। বেশিরভাগ দর্শক মনে করছেন, প্রকৃতি ও বন্যপ্রাণীদের সমস্যা নিয়ে এতো ভালো সিনেমা এর আগে আর হয়নি। যে গুরুত্বপূর্ণ বার্তা নির্মাতা অমিত মাসুরকর তুলে ধরতে চেয়েছেন তা প্রশংসনীয়। অনেকের মতে এটি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সেরা সিনেমার একটি!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্কনা সেনশর্মাকাগজদ্য বিগ বুলনাসিরুদ্দিন শাহরুহীলিড বিনোদনশেরনিসুপ্রিয়া পাঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT