চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপে-রিয়াল চুক্তির ঘোষণা দ্রুতই?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে রিয়াল চুক্তির জন্য প্রস্তুত, ফুটবল বিশ্বে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন কেবল সময়ের ব্যাপার, শুক্রবারই ঘটে যেতে পারে ঐতিহাসিক দলবদলটি। স্প্যানিশ-প্যারিস মিডিয়ায় আলোচনা, কাইলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে আসার সব ঠিকঠাক হয়ে গেছে। বুঝেশুনে হলেও পিএসজি সম্মতির খুব কাছাকাছি পৌঁছে গেছে।

পিএসজি যদিও সহজে ছাড়তে নারাজ সোনার ডিমপাড়া হাঁসকে। আবার ধরে-বেঁধে রাখতেও ইচ্ছুক নয়। কারণ রিয়াল জেনে গেছে, এই গ্রীষ্ম মৌসুমে হোক আর সামনের দলবদল মৌসুমে, এমবাপে নিজে থেকেই রিয়ালে আসার জন্য চাপে রেখেছেন ফরাসি লিগ ওয়ান জায়ান্ট কর্তৃপক্ষকে।

যা একটু পথে আটকাচ্ছে, সেই অর্থের অঙ্কটা আরেকটু বাড়িয়ে দিলেই মন গলে যাবে পিএসজির। একদিন আগে খবর ছিল, ১৬০ মিলিয়ন ইউরো, তথা ১৬ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়ে দিয়েছে রিয়াল। পিএসজি সেটি নাকচ করে দিয়েছে।

সঙ্গে খবর ছিল, রিয়াল ২০ কোটি ইউরো দিতে রাজি হলেই ‘হ্যাঁ’ বলে দেবে পিএসজি। দলবদল বাকি ৩১ আগস্ট পর্যন্ত। ওইদিন চলতি গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম শেষ হয়ে যাবে। কিন্তু ততদিন পর্যন্ত রিয়াল-এমবাপে টানাটানির মধ্যে থাকতে চায় না পিএসজিও।

ছেড়ে যখন দিতে হবেই, তখন কেবল আরেকটু দরকষাকষির চেষ্টা। তাতে চূড়ান্ত প্রস্তাব দিয়ে ফেলেছে রিয়ালও। মার্কা জানাচ্ছে, মোট ১৮০ মিলিয়ন ইউরো, মানে ১৮ কোটি ইউরোর প্রস্তাব গেছে বার্নাব্যু থেকে। যার মধ্যে ১৭ কোটি কেনা-বেচার, সঙ্গে ১ কোটি ইউরো থাকবে নানা বোনাস ও চুক্তি শর্তের উপর ভিত্তি করে।

ফরাসিদের ২২ বর্ষী বিশ্বকাপজয়ী তারকা এমবাপে রিয়ালের হয়ে খেলতে চান, কয়েক মৌসুম ধরে এটা খোলামেলা বিষয়। মাদ্রিদিস্তারাও এমবাপেকে আনতে উদগ্রীব, সেটাও কখনও গোপন থাকেনি। দুপক্ষের পথ একই মোড়ে এসে মিলিত হবে একদিন না একদিন, এটা আলোচনায় ছিল সব সময়ই।

মহামারীর ধাক্কায় ক্লাবগুলোর যে দেউলিয়া অবস্থা, মোটা অর্থ খরচ করে এমবাপেকে আনার কথা রিয়াল ভাবছিল না বলেই খবর ছিল। লা প্যারিসিয়ান ফরোয়ার্ড আসছে বছরের জুনে যখন ফ্রি-এজেন্ট হয়ে যাবেন, তখন দাওটা মারতে চাচ্ছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ।

পিএসজি আবার সেটা ঘটতে দিতে চায়নি। এত অর্থে কেনা খেলোয়াড়কে ফ্রিতে কেইবা দিতে চায়। চলতি মৌসুমে লা লিগার বেতন কাঠামোর সঙ্গে খাপ খাওয়াতে না পেরে বার্সেলোনা যখন লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করল না, তখন পিএসজি যদিও আর্জেন্টাইন মহাতারকাকে দলে টেনে ফেলেছে অনেক কম খরচ করেই।

মেসি পিএসজিতে আসার পর এমবাপে বুঝে গেছেন মেসি-নেইমার জুটির ছায়ায় আড়াল হওয়ার জোর সম্ভাবনা আছে তার। তাই যেন মরিয়া হয়ে উঠেছেন ক্লাব বদলের জন্য। সেটা আজন্ম লালিত স্বপ্ন বলে প্রচার পাওয়া রিয়ালের হয়ে খেলার। সুযোগ বুঝে রিয়াল আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়ে বসে আছে। পিএসজির চূড়ান্ত সম্মতি এলো বলে বলে করছে, চুক্তি এখন আলোর মুখ দেখার খুব কাছাকাছি।

ট্যাগ: এমবাপেপিএসজিরিয়াললা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সড়ক দুর্ঘটনার কবলে রাজ-তুষি-খায়রুল ও জুনায়েদ

পরবর্তী

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

পরবর্তী
উত্তরাঞ্চলে আকষ্মিক বন্যার আশঙ্কায় নদীর পানি বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

পরিযায়ী পাখির বিচরণ ক্ষেত্র বনবিভাগের অধীনে নেওয়ার পরামর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিযায়ী পাখির বিচরণ ক্ষেত্র বনবিভাগের অধীনে নেওয়ার পরামর্শ

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT