এবার সিয়ামের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান

বিয়ে করছেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবির নায়ক সিয়াম আহমেদ। পাত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা অবন্তী। শুক্রবার হবু স্ত্রীর বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানের পর শনিবার রাতে দ্বিতীয় ধাপে হলুদ অনুষ্ঠান চলছে সিয়ামের বাড়ি!
শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে সিয়ামের হবু স্ত্রীর বারিধারার বাড়িতে ঘরোয়া আয়োজনে পাত্রী পক্ষের গায়ে হলুদ সম্পন্ন হয়। ঠিক তার পরদিন (শনিবার) রাতে সিয়ামের রাজারবাগের বাড়িতে চলছে তার গায়ে হলদু। সেখানে সিয়ামের পরিবার ও পাত্রী পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।
তারকাদের মধ্যে রয়েছেন সিয়ামের একেবারে ঘনিষ্ঠ বন্ধু উর্মিলা শ্রাবন্তী কর, শবনম ফারিয়া, টয়া, অন্তু, পরিচালক রায়হান রাফী ও প্রযোজক আব্দুল আজিজ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…








