চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ইউটিউবে ইমপ্রেসের ‘ছিটকিনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
বিনোদন
A A

গেল বছরের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিলো সাজেদুল আউয়াল পরিচালিত রাষ্ট্রীয় অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘ছিটকিনি’। চলতি ঈদে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হওয়ার পর এবার চ্যানেল আইয়ের ইউটিউবে অবমুক্ত হলো চলচ্চিত্রটি।

ছিটকিনি ছবির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজে। এটি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র।

‘ছিটকিনি’র কাহিনী গড়ে ওঠেছে পঞ্চগড় রেল স্টেশনের কর্মচারী যক্ষাক্রান্ত কফিলের জন্য স্বামীহারা পাথরশ্রমিক ময়মুনার চরম ও নীরব আত্মত্যাগের মানবিক ঘটনাকে কেন্দ্র করে। ময়মনসিংহ গীতিকার ‘মলুয়া’ পালায় মলুয়ার চরিত্র যেভাবে চিত্রিত হয়েছে ‘ছিটকিনি’-তে ময়মুনার চরিত্র ঠিক উল্টোভাবে চিত্রিত হয়েছে বলে জানান সাজেদুল আউয়াল। তার মতে তিনি ‘উল্টোপালা’ রচনা করেছেন।

এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। আরো আছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, মুসতাগিসুর রহমান বাবু, রুবলী চৌধুরী, জহিরুজ্জামান, বাউল মো. রইসউদ্দীন সরকার, মো. সাজাহান বাউল, সরকার হায়দার, মোস্তাক, শিশুশিল্পী আপন প্রমুখ। অভিনয়াংশে ‘মলুয়া’ পালা পরিবেশন করেছেন কেন্দুয়ার পালাশিল্পী দিলু বয়াতি ও তাঁর দল।

ক্যামেরা-সঞ্চালনের দায়িত্বে ছিলেন পঙ্কজ পালিত। সামির আহমেদ চলচ্চিত্রটির সম্পাদনার কাজ করেছেন। শব্দসংযোগ, রংবিন্যাস ও আবহসংগীতের কাজ সম্পন্ন করেছেন যথাক্রমে রতন পাল, সুজন মাহমুদ ও সৈয়দ সাবাব আলী আরজু।

‘ছিটকিনি’ ছবিটি পরিচালক তার দুই অকালপ্রয়াত বন্ধু চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরকে চলচ্চিত্রটি উৎসর্গ করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসছিটকিনিমলুয়ালিড বিনোদনসাজেদুল আউয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT