বিনোদন

‘এটাই ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য’

গীতিকবি জুলফিকার রাসেলের প্রশংসায় এ আর রহমান

দুই ব্যক্তি সাফল্য উদযাপন করছেন, একজনের হাতে সার্টিফিকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তি হাসিমুখে দাঁড়িয়ে, একজনের হাতে সার্টিফিকেট, আনন্দের মুহূর্ত. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় কিংবদন্তী সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমানের কাছ থেকে প্রশংসাপত্র পেয়ে উচ্ছ্বসিত দেশের জনপ্রিয় গীতিকবি জুলফিকার রাসেল। এটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি।

মঙ্গলবার (৫ এপ্রিল) জুলফিকার রাসেল তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে বিষয়টি জানান।

ক্যাপশনে তিনি লিখেন,‘গ্র্যামি ও অস্কার বিজয়ী কিংবদন্তী এ আর রহমান আমার লেখা দুটি গান সুর করেছেন, গেয়েছেন—এটাই ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করি। গত বছর গান দুটির কাজ সম্পন্ন হওয়ার পর তার সঙ্গে আমার আবার দেখা হবে, কথা হবে এটা প্রত্যাশা করিনি। কিন্তু হলো। ঢাকায় কনসার্ট উপলক্ষে তার সঙ্গে আবার যোগাযোগ হলো, দেখা হলো, সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা ঘটনাও ঘটলো।’

গেল ২৯ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্ট শেষে জুলফিকার রাসেলের সঙ্গে দেখা করেন এ আর রহমান।

তার বর্ণনা দিয়ে জুলফিকার রাসেল লিখেছেন, ‘মিরপুরে কনসার্ট শেষ হবার কিছুক্ষণ আগে আমাকে আর টিনাকে তার টেন্টের ড্রেসিং রুমে নিয়ে বসানো হয়। কনসার্ট শেষ হলে এ আর রহমান টেন্টে প্রবেশ করেই কুশল বিনিময় করেন এবং এই অ্যাপ্রেসিয়েশন লেটার নিজ হাতে তুলে দেন। প্রায় বাকরুদ্ধ অবস্থা আমার! আমি সত্যিই ভাগ্যবান। সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা।’

জুলফিকার রাসেল প্রশংসাপত্রের একটি কপি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, এ আর রহমানের প্যাডে লেখা হয়েছে অ্যাপ্রেসিয়েশন লেটার। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গান দুটি নিয়ে কাজ করতে পারায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আগামিতে জুলফিকার রাসেলের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এ আর রহমান।

বিষয়:এ আর রহমান কণ্ঠশিল্পী গান জুলফিকার রাসেল সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…