চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন পর্যন্ত ক্যারিয়ারে শ্রেষ্ঠ অর্জন: জোড়া পুরস্কার হাতে ইমরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
বিনোদন
A A

শ্রেষ্ঠ সংগীত শিল্পী এবং শ্রেষ্ঠ সুরকার হিসেবে দুই বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ থেকে উঠে আসা শিল্পী ইমরান। ‘বিশ্বসুন্দরী’ ছবির ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য তাকে পুরস্কার দুটি দেয়া হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে ইমরান বলেন, ‘বিশ্বসুন্দরী’র  এই গানের সঙ্গে জড়িত আমিসহ, গীতিকার, নায়ক ও গায়িকা সবাই পুরস্কার পেয়েছেন। একসঙ্গে একাধিক অর্জন অনেক আনন্দের বিষয়। গানের পাশাপাশি সুরকার হিসেবেও আমাকে স্বীকৃতি দেয়া হলো। আমার আসলে খুশির সীমা নেই! প্রথমবার একসঙ্গে দুটি পুরস্কার আমার এখন পর্যন্ত ক্যারিয়ারে শ্রেষ্ঠ অর্জন।

ইমরান বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ক্রিটিকস বিভাগে পুরস্কার বেশি পায়। কিন্তু ‘তুই কি আমার হবি রে’ গানটি কোটি মানুষ পছন্দ করেছেন। সবাই এক নামে গানটির সঙ্গে পরিচিতি। তাছাড়া এ ধরনের কমার্শিয়াল গানে পুরস্কার পাওয়াটাও অনেক আনন্দের বিষয়। মানুষ যেভাবে গানটির প্রশংসা করেছেন একইভাবে সরকারীভাবে এ গানের স্বীকৃতি দেয়া হলো। একসঙ্গে দুটি মিলিয়ে একেবারে সোনায় সোহাগা ব্যাপার।

জনপ্রিয় এই সংগীতশিল্পী বলেন, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। চেষ্টা করবো আরও ভালো করে গান করার। পুরস্কারপ্রাপ্তির সময়ে বাবাকে খুব মনে পড়ছে। বাবা থাকলে খুব খুশি হতেন। এই অল্প বয়সে দুটি পুরস্কার পেয়ে আনন্দটা অন্যরকম। আমার পরিবার ও সহকর্মীদের প্রতি ধন্যবাদ জানাই। জুরি বোর্ডের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার ভক্ত-অনুরাগীদের জন্য ভালোবাসা। আমার ১৪ বছরের সংগীত জীবনে বড় পাওয়া মানুষের ভালোবাসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানগানজাতীয় চলচ্চিত্র পুরস্কারবিশ্বসুন্দরীলিড বিনোদনসংগীতসিনেমাসিনেমার গানসেরাকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT