বিনোদন

একই মঞ্চে গাইলেন তথ্যমন্ত্রী ও বিটিভির মহাপরিচালক

একই মঞ্চে গাইলেন তথ্যমন্ত্রী ও বিটিভির মহাপরিচালক

“ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা”

বিটিভির ৫৪ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই চেতনা চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে গান গাচ্ছিলেন  মুস্তাফা জামান আব্বাসী ও রেজওয়ানা চৌধুরী বন্যা। গানের মাঝখানে চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের অনুরোধে মঞ্চে এসে সেই গানের সুরে সুর ধরলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর যুক্ত হলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদ। উপস্থিত সকলেই তখন দেশের গানে কণ্ঠ মেলালেন। দেশের গানের সুরে শিল্পীদের কণ্ঠে চ্যানেল আই চেতনা চত্বরে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

গান গাচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদ, মুস্তাফা জামান আব্বাসী ও রেজওয়ানা চৌধুরী বন্যা
গান গাচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদ, মুস্তাফা জামান আব্বাসী ও রেজওয়ানা চৌধুরী বন্যা

সোমবার সকালে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে বিটিভির ৫৩ বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গান পরিবেশন করেন সাদী মোহাম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যা। গানের পাশাপাশি টেলিভিশনে শুরু থেকে কাজ করা শিল্পী ও কলাকূশলীরা স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদসহ বিশিষ্টজনেরা।

বিষয়:বাংলাদেশ টেলিভিশন বিটিভি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…